ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুন্সীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৯ বিশ্বাসযোগ্য নির্বাচন করতে সরকার ‘সম্পূর্ণ দৃঢ়প্রতিজ্ঞ’: প্রধান উপদেষ্টা মুরাদনগরে ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক টাকাসহ জামায়াত নেতা আটকের বিষয়টি ‘বিচ্ছিন্ন ঘটনা’ হওয়ার সুযোগ নেই: মাহদী আমিন ভোটকেন্দ্রে নাশকতার চেষ্টা করলে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা: র‍্যাব ডিজি একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত: জামায়াত আমির ভোটে নারীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করতে জাতিসংঘের আহ্বান টাকাসহ জামায়াত নেতাকে আটকের ঘটনা সাজানো নাটক: এহসানুল মাহবুব জোড়া সুপার ওভারে শেষ হাসি দক্ষিণ আফ্রিকার ভারতের সঙ্গে বিসিবির দূরত্ব নেই, খেলার সিদ্ধান্ত সরকারের ওপর: বুলবুল

গোপনীয়তা নিশ্চিত করতে প্রশ্নব্যাংক তৈরি করা হবে

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রশ্নপত্র প্রণয়নে গোপনীয়তা নিশ্চিত করতে সব বোর্ডের সমন্বিত উদ্যোগে প্রশ্নব্যাংক তৈরি করার পরিকল্পনা সরকারের রয়েছে।

রোববার জাতীয় সংসদে বেগম লুৎফা তাহেরের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান বোর্ডসমূহের প্রশ্নব্যাংক তৈরির নিমিত্ত সফটওয়্যার তৈরির কাজ চলছে। সফটওয়্যারটি তৈরি হলে বাংলাদেশ পরীক্ষা মূল্যায়ন ইউনিট কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকগণ অনলাইনে তৈরিকৃত প্রশ্নপত্র প্রশ্নব্যাংকে প্রেরণ করবেন। প্রেরিত প্রশ্নসমূহ হতে সুপার মডারেটর কর্তৃক মডারেশন হয়ে পরীক্ষার জন্য চূড়ান্ত প্রশ্নপত্র তৈরি হবে। এর ফলে পাবলিক পরীক্ষাসমূহের প্রশ্নপত্রের গোপনীয়তা নিশ্চিত করা সম্ভব হবে।

আবুল কালাম আজাদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, শিক্ষা মানুষের মৌলিক অধিকার। উন্নয়নকে গতিশীল ও স্থায়ী করতে এসডিজিতে শিক্ষাকে মূল ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়েছে। দেশের সকলের জন্য যুযোপযোগী শিক্ষা নিশ্চিতকরণ ও শিক্ষা ক্ষেত্রে বিশ্বমান অর্জনে যে অগ্রগতি সাধিত হয়েছে তার ধারাবাহিকতায় ভবিষ্যতেও শিক্ষা ক্ষেত্রে গুণগত পরিবর্তন অব্যাহত থাকবে। এতে জ্ঞানভিত্তিক দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে এ প্রয়াস সহায়ক হবে বলে আশা করি। আমাদের দৃঢ় বিশ্বাস শিক্ষাক্ষেত্রে গৃহীত কার্যক্রমসমূহ রূপকল্প-২০২১ এর স্বপ্নকে বাস্তবে রূপান্তর করবে।

শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গীবাদ-সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষক-অভিভাবক-সমাজের বিশিষ্ট ব্যক্তি, কমিউনিটি নেতা-ইমাম-গণমাধ্যমের প্রতিনিধিদের অংশগ্রহণে মতবিনিময় সভার আয়োজন করা হচ্ছে।

কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানসমূহে এরূপ কার্যক্রমের বিষয়ে মনিটরিং জোরদার করা হয়েছে।

সেলিম উদ্দিনের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, কওমি মাদ্রাসা শিক্ষাকে যুযোপযোগী করে দেশের শিক্ষা ব্যবস্থাকে মূলধারায় সম্পৃক্তকরণের লক্ষ্যে সরকার কাজ করছে। এ লক্ষ্যে ’আল হাইয়াতুল উলুম লিল জামি আতিল কওমিয়া বাংলাদেশ’ এর অধীন কওমী মাদ্রাসার হাওরায়ে হাদিস (তাকমিল) এর সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি) এর সমমান প্রদানের উদ্দেশ্যে খসড়া আইন প্রণয়ন করা হয়েছে। আইনটি বর্তমানে সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

মুন্সীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষ, টেঁটাবিদ্ধসহ আহত ৯

গোপনীয়তা নিশ্চিত করতে প্রশ্নব্যাংক তৈরি করা হবে

আপডেট সময় ০৯:৩০:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮