ঢাকা ১২:২০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

আমীর খসরুর রিট খারিজ

অাকাশ জাতীয় ডেস্ক:

দুর্নীতি দমন কমিশনে (দুদক) উপস্থিত হওয়ার নোটিশ স্থগিত চেয়ে করা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতির কেএম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আমীর খসরুর পক্ষে ছিলেন ব্যারিস্টার মওদদু আহমদ। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

আদেশের পর খুরশীদ আলম খান বলেন, আদালত রিট আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছেন।

গত মঙ্গলবার এ রিট আবেদনের ওপর শুনানি শেষে আজ আদেশের দিন ধার্য করেছিলেন হাইকোর্টের একই বেঞ্চ।

একই দিন বিএনপি নেতার এ রিট আবেদনটি বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চে শুনানির জন্য কার্যতালিকায় ছিল।

কিন্তু শুনানির জন্য উপস্থাপন করা হলে আদালত এ রিট আবেদন শুনতে অপারগতা প্রকাশ করেন।

এর আগে হাইকোর্টের আরও একটি বেঞ্চ অপারগতা প্রকাশ করেছিলেন।

এ অবস্থায় বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতির কেএম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চে নেয়া হয় রিট আবেদনটি। এ আদালতে ওই দিনই (মঙ্গলবার) শুনানি হয়।

গত ৩ সেপ্টেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন দাখিল করা হয়।

গত ১৬ আগস্ট দুদকের পরিচালক কাজী শফিকুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে আমীর খসরুকে ২৮ আগস্ট সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়।

ওই চিঠিতে সাবেক মন্ত্রী ও চট্টগ্রাম চেম্বার্স অব কমার্সের সাবেক সভাপতি আমীর খসরুর বিরুদ্ধে বেনামে পাঁচতারকা হোটেল ব্যবসা, ব্যাংকে কোটি কোটি টাকা অবৈধ লেনদেনসহ বিভিন্ন দেশে অর্থপাচার এবং নিজ স্ত্রী ও পরিবারের অন্য সদস্যের নামে শেয়ার কেনাসহ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের কথা বলা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

আমীর খসরুর রিট খারিজ

আপডেট সময় ০১:২৪:৪২ অপরাহ্ন, রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮