ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

সোমবার কোটা আন্দোলনের নেতাদের সঙ্গে বসবে ছাত্রলীগ

অাকাশ জাতীয় ডেস্ক:

ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. গোলাম রব্বানী বলেছেন, আমাদের সংগঠন সব সময় ছাত্রদের নৈতিক ও যৌক্তিক আন্দোলনের পাশে থাকে। সোমবার কোটা আন্দোলনের নেতাদের সঙ্গেও আমরা বসবো।

শুক্রবার রাতে মাদারীপুর মুক্তিযোদ্ধা সংসদ কমিউনিটি সেন্টারে ছাত্রলীগ মাদারীপুর জেলা শাখা আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গোলাম রব্বানী বলেন, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীতে নিরাপদ সড়ক আন্দোলনেও পাশে থেকেছে ছাত্রলীগ। পরবর্তীতে দুটি আন্দোলনকে ব্যবহার করে অপশক্তি বিএনপি-জামায়াত চরম নৈরাজ্য করেছে, গুজব ছড়িয়েছে ও দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে।

তিনি বলেন, আমরা ছাত্রলীগের পক্ষ থেকে খোঁজ নিয়েছি। যারা রাজনৈতিক উদ্দেশ্যে নয় বরং ছাত্রদের পক্ষ থেকে কোটা আন্দোলনের দাবি তুলেছিলেন আমরা তাদের ডেকেছি।

আগামী সোমবার কোটা আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে আমরা বসবো। তারা আসবেন। তাদের দাবি যদি যৌক্তিক হয় তবে তা সরকারের কাছে উপস্থাপন করবো।

ছাত্রলীগের মাদারীপুর জেলা শাখার সভাপতি জাহিদ হাসান অনিকের সভাপতিত্বে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. রেজোয়ানুল হক চৌধুরী শোভন, মাদারীপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক খালিদ হোসেন ইয়াদসহ অন্য নেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমান কার্গো নিরাপত্তা জোরদারে কঠোর ব্যবস্থার আহ্বান আইএটিএর

সোমবার কোটা আন্দোলনের নেতাদের সঙ্গে বসবে ছাত্রলীগ

আপডেট সময় ০৪:১৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮