ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

জনগণ বিদেশি রক্তচক্ষুকে ভয় পায় না: হানিফ

অাকাশ জাতীয় ডেস্ক:

দেশের জনগণ বিদেশি রক্তচক্ষুকে ভয় পায় না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) স্বপ্ন ফাউন্ডেশন আয়োজিত আলোচনাসভায় তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, দেশের জনগণ বিদেশি রক্তচক্ষুকে ভয় পায় না। কোনো ষড়যন্ত্র সফল হবে না। আজকে আপনারা যাদের প্রভু মানেন, ‘৭১-এ এরাই বাংলাদেশকে সমর্থন করেনি নাই।

‘বিদেশিদের কাছে ধরণা দিয়ে লাভ নেই। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচনে অংশ নিন। কোনো অযৌক্তিক দাবি মানা হবে না,’ বলে তিনি।

একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি অংশ না নিলে তা আত্মঘাতী সিদ্ধান্ত হবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বৈঠকের বিষয়ে বিএনপি মহাসচিবের সমালোচনা করে হানিফ বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে যাওয়ার সময় বলে গেলেন জাতিসংঘের মহাসচিবের সঙ্গে তার বৈঠক আছে। ওখানে গিয়ে একজন সহকারীর সঙ্গে বৈঠক করলেন।

‘সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইল, জবাব দিতে পারলেন না। ‘ব্যক্তিগত উদ্যোগ ছিল’ বলে কোনো রকম বেঁচে আসলেন। রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া হলে একটা দলের এ অবস্থা হয়।’

বিএনপি যুক্তরাষ্ট্রের দুটি কোম্পানিকে লবিস্ট নিয়োগ করেছে উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, লবিষ্ট নিয়োগ করে এখন ঘরে বসে অপেক্ষা করেন। তারাই আপনাদের ক্ষমতায় বসিয়ে দেবে। বাংলাদেশের জনগণে তো আপনাদের আস্থা নেই।

নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের এ নেতা বলেন, জনগণের কাছে আমাদের উন্নয়ন প্রচার করুন। সত্য তথ্য দিয়ে বিএনপির অপপ্রচারের জবাব দিন। জনগণ আমাদের ওপর আস্থাশীল। ইনশাল্লাহ, নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ জয় পাবে।

স্বপ্ন ফাউন্ডেশনের চেয়ারম্যান রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে আলোচনাসভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সুপ্রিমকোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আনোয়ারা শাহজাহান, মহিলা আওয়ামী লীগ নেত্রী স্মৃতিকণা বিশ্বাস, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য আনোয়ারুল কবির, চাঁদপুর জেলা আওয়ামী লীগের নেতা ইসফাক আহসান, ডেমরা থানা আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান, স্থপতি খাইরুল আলম সাগর প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

জনগণ বিদেশি রক্তচক্ষুকে ভয় পায় না: হানিফ

আপডেট সময় ০২:৪৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮