ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

বৃহত্তর জাতীয় ঐক্য’ ঘোষণা শনিবার

অাকাশ জাতীয় ডেস্ক:

ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্য প্রক্রিয়া এবং অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট অবশেষে ‘বৃহত্তর জাতীয় ঐক্য’ প্রক্রিয়ার ব্যাপারে একমত হয়েছেন। শনিবার সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি ঘোষণা দেয়া হবে। জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রবের বাসায় বৃহস্পতিবার রাতে এক রুদ্ধদ্বার বৈঠকের পর এক লিখিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান নেতারা।

লিখিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- ‘আমরা যুক্তফ্রন্টের চেয়ারম্যান ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেনের নেতৃত্বে জনাব আ স ম আবদুর রব ও মাহমুদুর রহমান মান্নাসহ বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার লক্ষ্যে কাজ করতে ঐকমত্যে পৌঁছেছি। শুক্রবার যুক্তফ্রন্টের নয় দফা ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার ৭ দফা সমন্বিত করে একটি অভিন্ন কর্মসূচি প্রণয়ন করে আগামী শনিবার ১৫ সেপ্টেম্বর সকাল ১১ ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণা করা হবে এবং আগামী দিনের সম্পর্কে জাতির কাছে প্রতিশ্রুতি ব্যক্ত করা হবে।’

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ডা. বদরুদ্দোজা চৌধুরী বলেন, আজকের বৈঠকে অনেক অগ্রগতি হয়েছে। আমরা সুস্পষ্টভাবে কতগুলো বিষয়ে একমত হয়েছি। এখন সেগুলোর সমন্বয় সাধন করা হবে। কমিটি এগুলো একসঙ্গে করবে। এগুলো হবে জাতীয় ঘোষণার মতো। এ ব্যাপারে আমরা ঐকমত্যে পৌঁছেছি। সেই ঘোষণা হবে শনিবার বেলা ১১টায় শহীদ মিনারে।

আ স ম আবদুর রব বলেন, আমার মনে হয়ে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে ঐক্য সৃষ্টি হয়েছিল, তা হারিয়ে ফেলেছি। আজকে আবার এই দুই নেতার নেতৃত্বে বাঙালি জাতির জন্য আগামীতে শান্তি, সম্ভাবনা ও সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে। জনগণের ক্ষমতায়ন করার জন্যই এ উদ্যোগ। আজকের এই বৈঠক বাঙালি জাতির কাছে স্মরণীয় হয়ে থাকবে।

মাহমুদুর রহমান মান্না বলেন, এখানে যারা জড়ো হয়েছেন তারা সবাই পরীক্ষিত মানুষ। তাদের সততা নিয়ে কারও কোনো প্রশ্ন নেই।

বিএনপির সঙ্গে ঐক্য এবং যুগপৎ কর্মসূচি আসবে কিনা এমন প্রশ্নে মাহমুদুর রহমান মান্না বলেন, অবশ্যই আসবে। সময়মতো সব দেখতে পাবেন। আজ (শুক্রবার) যুক্তফ্রন্ট ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার একটি সম্মিলিত ঘোষণা হলো। অবশ্যই বিএনপির সঙ্গে বৃহত্তর জাতীয় ঐক্য হবে।

বৈঠকে বিকল্প ধারার প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী, মহাসচিব মেজর অব. আব্দুল মান্নান, গণফোরাম সভাপতি বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন, কার্যকরী সভাপতি সুব্রত রায় চৌধুরী, মোস্তফা আমিন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার, কেন্দ্রীয় নেতা ডা. জাহেদুর রহমান, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, দলের কেন্দ্রীয় নেতা আতাউল করিম ফারুক ও সিরাজ হোসেন, বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, আ স ম আবদুর রবের বাসায় এর আগেও বেশ কয়েকবার বৈঠক করেছিলেন প্রস্তাবিত জাতীয় ঐক্যের নেতারা। ওই বৈঠকগুলোতে প্রবীণ এ জাতীয় নেতা ছাড়াও বাম দলের নেতারাও উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

বৃহত্তর জাতীয় ঐক্য’ ঘোষণা শনিবার

আপডেট সময় ০২:১৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮