ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

চরমোনাই পীরের ৫ অক্টোবর সোহরাওয়ার্দীতে মহাসমাবেশের ডাক

অাকাশ জাতীয় ডেস্ক: 

সংসদ বহাল রেখে গ্রহণযোগ্য হবে না দাবি করে সুষ্টু নির্বাচনের দাবিতে মহাসমাবেশের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগামী ৫ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে চরমোইন পীরের নেতৃত্বাধীন দলটি।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আইএবি মিলনায়তনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

তিনি বলেন, ‘সরকার এবারও জাতীয় সংসদ বহাল রেখে নির্বাচন করতে যাচ্ছে। এটি হলে নির্বাচন সুষ্ঠু হবে না। বরং ২০১৪ সালের ৫ জানুয়ারির মত নির্বাচনের নামে তামাশা হবে। কিন্তু দেশবাসী কোনও তামাশার নির্বাচন মেনে নেবে না।’

‘আমাদের দাবি, সংসদের চলমান অধিবেশনে নির্বাচনকালীন নিরপেক্ষ ও নির্দলীয় ব্যক্তির হাতে ক্ষমতা হস্তান্তর করা, আর বর্তমান অযোগ্য, দলীয় আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পদত্যাগ। একইসঙ্গে সকল নিবন্ধিত দলের মতামতের ভিত্তিতে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে।’

তবে আগামী নির্বাচনে তার দলে তিনশ আসনে প্রার্থী দেবে জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হলে তিনশ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবো। প্রায় সব আসনেই প্রথম দফায় আমাদের প্রার্থী তালিকা চূড়ান্ত আছে।’

সৈয়দ রেজাউল করিম বলেন, ‘আমরা চাই জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা দূর হয়ে সর্বত্র স্বস্তি ও শান্তি ফিরে আসুক। দেশে প্রতিহিংসা ও জিঘাংসা আর ধ্বংসের রাজনীতির অবসান ঘটুক।’

উসলামী আন্দোলন নীতি ও আদর্শের রাজনীতি করে উল্লেখ করে তিনি বলেন, ‘সে ক্ষেত্রে কখনো যদি কারো সঙ্গে জোট হয় তাহলে নীতি ও আদর্শের বাইরে গিয়ে হবে না।’

‘জাতীয় পার্টিসহ অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করছে। যদিও এখনো সেভাবে বলার মতো কিছু নেই। তবে কোনো অবস্থাতেই নীতির বাইরে যাবো না।

এসময় তিনি আসামের নাগরিক তালিকা নিয়ে উদ্বেগ জানিয়ে সেখানকার প্রায় চল্লিশ লাখ ভারতীয় নাগরিককে যে তালিকা থেকে বাদ দেয়া হয়েছে তার নিন্দা জানান।

৫ অক্টোবরের মহাসমাবেশ থেকে পরবর্তি কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানান চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: ১৩ জনের বিরুদ্ধে মামলা

চরমোনাই পীরের ৫ অক্টোবর সোহরাওয়ার্দীতে মহাসমাবেশের ডাক

আপডেট সময় ০৩:০৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৮