ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

জাতিসংঘের সঙ্গে আজ ফখরুলের বৈঠক

অাকাশ জাতীয় ডেস্ক: 

আগামী নির্বাচন ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে আজ স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টা) সংস্থাটির রাজনীতিবিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল মিরোস্লাভ জেনকার সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বৈঠক হওয়ার কথা রয়েছে।

এতে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, খালেদা জিয়ার মুক্তি ও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দলের পর্যবেক্ষণ তুলে ধরা হবে বলে জানা গেছে। এ সফরে জাতিসংঘের মহাসচিব এন্তোনি গুতেরাসের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্র জানায়, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হলেও বৈঠকে আগামী সাধারণ নির্বাচন নিয়ে সৃষ্ট জটিলতাকেই বেশি প্রাধান্য দেবে বিএনপির প্রতিনিধি দল।

২০১৪ সালের নির্বাচনের আগে জাতিসংঘের তৎকালীন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ তারানকোর সঙ্গে বৈঠকে সরকার কয়েক মাসের মধ্যে নতুন নির্বাচন দেয়ার প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করেনি। এ বিষয়টি তুলে ধরে আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে জাতিসংঘের সহায়তা চাওয়া হতে পারে।

সূত্র জানায়, নিউইয়র্ক যাওয়ার আগে দলের সিনিয়র কয়েক নেতার সঙ্গে আলোচনার মাধ্যমে বৈঠকে কোন বিষয়গুলো তুলে ধরা হবে তা চূড়ান্ত করেন মির্জা ফখরুল।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে বুধবার নিউইয়র্ক পৌঁছেছেন বিএনপি মহাসচিব। তার সঙ্গে নিউইয়র্ক গেছেন দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল। স্থায়ী কমিটির এক সদস্যের রাতে নিউইয়র্ক যাওয়ার কথা রয়েছে। এ বৈঠকে অংশ নিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক হুমায়ুন কবির লন্ডন থেকে নিউইয়র্কে যাবেন।

জাতিসংঘের মহাসচিবের আমন্ত্রণে নিউইয়র্ক যাওয়ার আগে মঙ্গলবার রাতে দলের স্থায়ী কমিটির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন মির্জা ফখরুল। প্রায় তিন ঘণ্টার বৈঠকে সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: ১৩ জনের বিরুদ্ধে মামলা

জাতিসংঘের সঙ্গে আজ ফখরুলের বৈঠক

আপডেট সময় ০৩:০১:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৮