ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইদলিবে ৯ শহরে ৭০ বোমা ফেলেছে রাশিয়া, নিহত ৩০৪

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত সর্বশেষ ঘাঁটি ইদলিবের নিয়ন্ত্রণে যুদ্ধ চলমান রয়েছে। তৃতীয় দিনের মাথায় মঙ্গলবার বিদ্রোহী অধ্যুষিত বিভিন্ন শহরে বিরামহীন বিমান হামলা চালিয়েছে রুশ ও সরকারি বাহিনী। এদিন ৯টি শহরকে টার্গেট করে প্রায় ৭০ ব্যারেল বোমা ফেলেছে। এ হামলায় এখন পর্যন্ত ৩০৪ জন নিহত হয়েছেন। জীবন বাঁচাতে এলাকা ছেড়ে পালাচ্ছে হাজার হাজার অধিবাসী।

সোমবার জাতিসংঘ জানিয়েছে, নতুন করে অভিযান শুরুর পর ইদলিব থেকে ৩০ হাজারেরও বেশি বাসিন্দা পালিয়ে গেছে। সেই সঙ্গে এ অভিযান অব্যাহত থাকলে আরও আট লাখ বেসামরিক বাসিন্দা পালিয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দফতর (ওসিএইচএ)। এতে একুশ শতকের সবচেয়ে ‘শোচনীয় মানবিক বিপর্যয়ের ঝুঁকি’ তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন ওসিএইচএ-র প্রধান মার্ক লোকক।

ইদলিবে অস্ত্রবিরতি নিয়ে শুক্রবার তুরস্ক, ইরান ও রাশিয়ার প্রেসিডেন্টত্রয়ের এক বৈঠক ব্যর্থ হয়। এরপর সিরিয়া ও রাশিয়ার যুদ্ধবিমানগুলো ফের প্রদেশটিতে বিমান হামলা শুরু করে। ওসিএইচএ-র মুখপাত্র ডেভিড সোয়ানসন রয়টার্সকে জানিয়েছেন, রোববার পর্যন্ত ৩০,৫৪২ জন বাস্তুচ্যুত হয়ে ইদলিবের অন্যান্য এলাকায় আশ্রয় নিয়েছে।

বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিব ও সংলগ্ন লাতাকিয়া, হামা ও আলেপ্পো প্রদেশের ছোট কয়েকটি অংশে প্রায় ৩০ লাখ মানুষের বাস। এদের অর্ধেকই সিরিয়ার অন্যান্য অংশ থেকে বাস্তুচ্যুত হয়ে এখানে এসে আশ্রয় নিয়েছে। পরিবারসহ পালাচ্ছিলেন ইদলিবের অধিবাসী আবু জসিম। পথে এএফপিকে তিনি বলেন, খান শেইখৌন শহর থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করছে তার পরিবার। তিনি বলেন, তারা আমাদের এলাকায় রকেট হামলা চালাচ্ছে। তাই দলবেঁধে পালিয়ে যাচ্ছি আমরা।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইদলিবে ৯ শহরে ৭০ বোমা ফেলেছে রাশিয়া, নিহত ৩০৪

আপডেট সময় ০১:২০:৫৬ অপরাহ্ন, বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮