ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

শরিকদের ৬৫ থেকে ৭০ আসন ছাড় দেয়া হবে: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক: 

আগামী নির্বাচনে শরিকদের জন্য ৬৫ থেকে ৭০টি আসন ছাড় দেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচনের জন্য অক্টোবরেই আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন শুরু হবে। শরিকদের জন্য ছাড়া হবে ৬৫ থেকে ৭০ আসন।

মঙ্গলবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এ তথ্য জানান।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রীর (দলীয় সভানেত্রী) সঙ্গে আলাপ করেছি। নির্বাচনকালীন মন্ত্রিসভা আকার ছোট হবে এবং টেকনোক্র্যাট কেউ থাকবে না। জাতীয় পার্টি থাকবে কিনা দলটির সাথে আলোচনা হচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, আওয়ামী লীগ অতীতের যে কোনো সময়ে চেয়ে ঐক্যবদ্ধ ও সুশৃংখল দল। বিএনপি পল্টনে যা করতে পারেনি, তা আমার উত্তরবঙ্গের ১৮ জনসভায় হয়েছে।

খালেদা জিয়ার দরকার চিকিৎসার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দলটি এটাকে ইস্যু বানিয়ে রাজনীতি করছে। স্বাস্থ্য নিয়ে রাজনীতি চলছে।

মির্জা ফখরুলের আন্দোলনের ঘোষণার জবাব ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলন আষাঢ়ে তর্জন গর্জন। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। ১০ বছরে কিছু করতে পারেনি, আগামী ২ মাসে কী আন্দোলন করবেন উনারা? ‘ঘরে ঐক্য নেই। নিজেদের মধ্যে অবিশ্বাস, সন্দেহ। তারা দেশের ঐক্য কিভাবে করবে? সাম্প্রদায়িক শক্তিকে নিয়ে ঐক্য করবে?’ প্রশ্ন রাখেন কাদের।

দলের মধ্যে অসুস্থ প্রতিযোগিতা রয়েছে জানিয়ে তিনি বলেন, যারা বিগত সিটি নির্বাচনে দলের বিপক্ষে অবস্থান নিয়েছিলো তাদের কড়া ভাষায় শোকজ করা হয়েছে। এমনকি সিলেটে পরাজিত প্রার্থীকেও ভোটে পরাজয়সহ অন্যান্য কারণে চিঠিও দেয়া হয়েছে। ১৫ দিনের মধ্যে তাদেরকে জবাব দিতে বলা হয়েছে। কোন কোন এলাকার জনপ্রতিনিধিদের জনগণের কাছে যাবার নির্দেশনা দেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: ১৩ জনের বিরুদ্ধে মামলা

শরিকদের ৬৫ থেকে ৭০ আসন ছাড় দেয়া হবে: কাদের

আপডেট সময় ১২:৫৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮