ঢাকা ০৭:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জার্মান ফুটবল ধ্বংস হয়নি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

জার্মানির ফুটবল মরেনি! বরং বহাল তবিয়তেই আছে! গেল ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে রুখে দিয়ে সেই আভাস দিয়েছিলেন জার্মানরা। এবার পেরুকে ২-১ গোলে হারিয়ে তা প্রমাণ করলেন তারা।

রোববার রাতে আন্তর্জাতিক প্রীতিম্যাচে ঘরের মাঠ হফেনহাইমে দুর্দান্ত সূচনা করে জার্মানি। ২০ মিনিটের মধ্যে একাধিক আক্রমণ হানে দলটি। তবে গোলমুখ খুলতে পারেনি। উল্টো খেলার স্রোতের বিপরীতে ২২ মিনিটে এগিয়ে যায় পেরু। ডান পায়ের বজ্রগতির শটে বল জালে জড়ান লুইসন আনভিনকুলা। দেশের হয়ে এ রক্ষণসেনার এটিই প্রথম গোল।

পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়ায় জার্মানি। ফলে সমতায় ফিরতেও সময় লাগেনি। ২৫ মিনিটে টনি ক্রুসের পাস ধরে আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল ঠিকানায় পাঠান জুলিয়ান ব্রান্ডট। এর পর আক্রমণ-পাল্টাআক্রমণে এগিয়ে চলে খেলা। তবে প্রথমার্ধে আর কেউ-ই স্কোরলাইনে গোল যোগ করতে পারেনি।

দ্বিতীয়ার্ধে গোল পেতে মরিয়া হয়ে পড়ে দুদলই। এতে খেলা পুরোপুরি ওপেন হয়ে যায়। তবে গোল পাচ্ছিল না কোনো দলই। উভয়ই একাধিক সুযোগ মিস করে। আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠা ম্যাচে ৮৪ মিনিটে এগিয়ে যায় জার্মানি। বিদ্যুৎগতির শটে নিশানাভেদ করেন নিকো শুলজ। এতে স্বস্তি নিয়ে মাঠ ছাড়েন জোয়াকিম লোর শিষ্যরা।

রাশিয়া বিশ্বকাপটা দুঃস্বপ্নের মতো গেছে জার্মানির। গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এতে অনেকেই বলাবলি শুরু করেছিলেন, তাদের ফুটবল ধ্বংসের পথে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জার্মান ফুটবল ধ্বংস হয়নি

আপডেট সময় ০২:০৬:২২ অপরাহ্ন, সোমবার, ১০ সেপ্টেম্বর ২০১৮