ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তারুণ্য ধরে রাখতে কী করবেন?

আকাশ নিউজ ডেস্ক:

যৌবন ধরে রাখতে, সুন্দর দেখাতে আজকের যুগে নারী-পুরুষ সবাই সমান আগ্রহী৷ কাজেই পোশাক, চুল, ত্বক ও দাড়ির স্টাইল সময়ের সাথে মিলিয়ে চলতে এবং নিজেকে তরুণ দেখাতে অনেক কিছুই করে থাকেন আপনি।

সুন্দর ত্বক পেতে চাইলে শুধু অ্যান্টি-এজিং ক্রিম ব্যবহারই কি যথেষ্ট? স্বাভাবিকভাবেই উত্তরটি হবে না৷ দীর্ঘদিন তারুণ্য ধরে রাখার জন্য প্রয়োজন অনেক কিছু৷ সুশৃঙ্খল জীবনযাত্রা, স্বাস্থ্যকর খাবার, হাঁটাচলা, ব্যায়াম, পজিটিভ চিন্তা করা, মনকে প্রফুল্ল রাখা আর এই সব কিছুর পাশাপাশি রূপচর্চা তো রয়েছেই৷

আসুন জেনে নেই তারুণ্য ধরে রাখতে কী করবেন?

প্রকৃতির নিয়ম :

প্রতিদিনই মানুষের একটু একটু করে বয়স বাড়ে, বিশেষ করে ২৫ বছর বয়সের পর থেকে ত্বকে তার প্রভাব পরতে শুরু করে৷ তবে এটা কিন্তু কোনো দুঃসংবাদ নয়৷ পরিবর্তন এবং বিকাশ – এটাই প্রকৃতির নিয়ম৷ শরীর, ত্বক, মন, অর্থাৎ পুরো মানুষটিই বদলায় ধীরে ধীরে৷

শুধু জীন দায়ী নয় :

মোটা মানুষ বা যাদের মোটা হওয়ার কারণে নানা অসুখ-বিসুখ রয়েছে, তাদের অনেককেই বলতে শোনা যায় যে জেনেটিক কারণেই নাকি তাদের এ অবস্থা৷ ব্যাপারটা পুরোপুরি ঠিক নয়, কারণ দেখা গেছে একই পরিবারে দুই ভাই বা দুই বোনের মধ্যে খাদ্যাভাস ও লাইফ স্টাইলের কারণে দু’রকম হয়ে থাকে৷ কাজেই সচেতনতার কোনো বিকল্প নেই!

বেশি গুরুত্ব দেওয়া :

বয়স বাড়া মানেই কোনো কিছু পরিত্যাগ করা নয়, বলেন ভিটেন-হ্যার্ডেকে বিশ্ববিদ্যালয়ের ত্বক বিশেষজ্ঞ উলরিকে হাইনরিশ৷ বয়সের সাথে পরিবর্তন হওয়া স্বাভাবিক, তবে তাতে সৌন্দর্য হারাতে হবে – এমন কোনো কথা নেই৷ বয়সের সাথে ত্বক পাতলা এবং শুস্ক হয়৷ তাই এমন ক্রিম বা কসমেটিক ব্যবহার করতে হবে যাতে ভিটামিন এ, সি এবং ই-থাকে৷

অতিরিক্ত রোদ থেকে দূরে :

চর্ম বিশেষজ্ঞদের মতে, সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে নিজেকে দূরে রাখা প্রয়োজন৷ এতে যে ত্বক সহজে বুড়িয়ে যায় – তা নয়, এর ফলে ত্বকে ক্যানসারও হতে পারে৷ তাছাড়া আজকাল পরিবেশ দূষণও ত্বকে বিশেষভাবে প্রভাব ফেলে৷

তাই যতটা সম্ভব দূষণ থেকে নিজেকে দূরে রাখা এবং বাইরে থেকে ফিরে গোসল বা ভালো করে হাত-মুখ ধোয়া উচিত৷

কসমেটিক :

বর্তমানে সৌন্দর্য চর্চায় আবার আগের ট্রেন্ড ফিরে এসেছে, অর্থাৎ গাছগাছালির পাতা, রস, শেকড় ইত্যাদির তৈরি ভেষজ ক্রিম, পাউডার, তেল নানা কিছু এসে গেছে বাজারে৷ সৌন্দর্য পিপাসু অনেকেই আজকাল তাই সেদিকেই ঝুঁকছেন৷

খাওয়া-দাওয়া :

সুস্থ আর সুন্দর থাকতে খাওয়া-দাওয়ার ভূমিকা অনেক৷ মানুষের শরীরে প্রোটিন, ভিটামিন, শর্করা, মিনারেল – এগুলির দরকার৷ সব কিছুই খাওয়া উচিত, তবে একটা পরিমিতিবোধ থাকতে হবে৷

শাক-সবজি :

প্রচুর শাক-সবজি, ফল-মূল খাবার তালিকায় থাকা প্রয়োজন৷ মুখ হচ্ছে শরীরের আয়না৷ অর্থাৎ শরীরের ভেতরটা ভালো থাকলে চোখে-মুখে তার প্রভাব তো পরবেই৷

নিয়মিত ব্যায়াম :

শুধু সুন্দর মুখ আর টানটান ত্বকই তারুণ্যের চাবিকাঠি নয়৷ শরীরটাও থাকতে হবে টানটান আর সেজন্য চাই নিয়মিত কিছুক্ষণ শরীরচর্চা বা ব্যায়াম এবং মুক্ত বাতাস সেবন৷ শারীরিক এবং মানসিকভাবে ফিট থাকার জন্য বছরে অন্তত একবার ‘মেডিকেল চেকআপ’ করিয়ে নেওয়াও অত্যন্ত দরকারি৷

সময়ের সাথে চলা :

বয়স যতই হোক না কেন সময়ের সাথে কিছুটা তাল মিলিয়ে চলা বেশ প্রয়োজন৷ তবেই তো সমাজে সব বয়সিদের সাথে মিলেমিশে, একসঙ্গে চলা সম্ভব৷ নিজেকে তরুণ ভাবা এবং সব বিষয়ে আপডেট থাকা অবশ্যই এক্ষেত্রে একটা বড় ব্যাপার৷

গ্রিন-টি :

সৌন্দর্য চর্চা বা তারুণ্য ধরে রাখতে গ্রিন-টি বা সবুজ চায়ের জুড়ি নেই৷ এতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট৷ নিয়মিত গ্রিন-টি পান শরীরে ইতিবাচক প্রভাব ফেলে৷

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তারুণ্য ধরে রাখতে কী করবেন?

আপডেট সময় ০৮:৩৯:২৯ অপরাহ্ন, রবিবার, ৯ সেপ্টেম্বর ২০১৮