ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

বিএনপি অস্থিরতা তৈরির চেষ্টা করছে: ওবায়দুল কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

সরকারের বিরুদ্ধে আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার সকাল সাড়ে ১০টায় নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। নির্বাচন সামনে রেখে ট্রেনযাত্রায় উত্তরাঞ্চলে প্রচারণা শেষে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার আগে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সম্পাদক বলেন, ১০ বছর ধরে বিএনপি আন্দোলন করতে পারেনি। দলটির নেত্রী খালেদা জিয়া কারাগারের বাইরে থাকার সময়ও জনগণ তার ডাকে সাড়া দেয়নি। এখন নির্বাচন থেকে পালানোর জন্য বিএনপির নেতাকর্মীরা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে।

মন্ত্রী বলেন, আমাদের কাছে খবর আছে- দেশে-বিদেশে ২০১৪ সালের মতো কীভাবে সহিংসতা করা যায়, তা নিয়ে ষড়যন্ত্র চলছে। তবে এসব করে লাভ হবে না। আমরা জনগণকে নিয়ে তা প্রতিহত করব।

উল্লেখ্য, শনিবার সকালে ঢাকা থেকে ট্রেনযোগে উত্তরাঞ্চলে যান ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা। পথে বিভিন্ন স্টেশনে সভা করে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরার পাশাপাশি নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেয়ার দিকনির্দেশনা দেন তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

বিএনপি অস্থিরতা তৈরির চেষ্টা করছে: ওবায়দুল কাদের

আপডেট সময় ০১:২৬:১৮ অপরাহ্ন, রবিবার, ৯ সেপ্টেম্বর ২০১৮