ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্রশিবিরকে তরুণ সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে: ডা. শফিকুর রহমান সন্তানেরা যুগ্মসচিব-বুয়েট শিক্ষক, তবুও একা ঘরে মরতে হলো বৃদ্ধ মাকে ‘ইরান সরকারের ভিত্তি নড়ে গেছে, এটি ভেঙে পড়তে বাধ্য’ খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৭ বর্তমান সরকার সব মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী: মঈন খান জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

টুঙ্গিপাড়ায় জাতির পিতার প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২-তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেছেন। মঙ্গলবার সকাল ১০টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সমাধীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রীকে সশস্ত্র বাহিনী কর্তৃক অনার গার্ড প্রদান করা করা হয়।এ সময় বিউগলে করুন শুর বাজানো হয়।

পরে অশ্রুসিক্ত প্রধানমন্ত্রী ছোট বোন শেখ রেহানাকে সাথে নিয়ে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। কালো পাড়ের সাদা শাড়ি আর বুকে কালোব্যাচ ধারণ করে প্রধানমন্ত্রী বেশ কিছুটা সময় বঙ্গবন্ধুর সমাধী সৌধের সামনে নিরবে দাঁড়িয়ে থাকেন ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে। এরপর শেখ হাসিনা দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর সমাধী সৌধের বেদীতে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। দলীয়ভাবে শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় সংসদের স্পিকার ও ডিপুটি স্পিকার পৃথক পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন।

মোনাজাত শেষে প্রধানমন্ত্রী ও ছোট বোন শেখ রেহানা বঙ্গবন্ধু ভবনে অবস্থান নেন। এর আগে প্রধানমন্ত্রী সকাল ১০ টায় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধী সৌধ কমপ্লেক্সে পৌঁছান।
এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক সাধারন সম্পাদক ও জন প্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহম্মেদ, শিল্পমন্ত্রী আমীর হোসেন আমু, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, লে. কর্ণেল (অব.) মুহাম্মদ ফারুক খান, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রী খোন্দকার মোশাররফ হোসেন, জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক জাহাঙ্গির কবির নানক, সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ, শেখ কবির হোসেন, মোজাম্মেল হক, উম্মে রাজিয়া কাজল এম,পি, কাজী আকরাম উদ্দিন আহমেদসহ কেন্দ্রীয় আওয়ামী লীগ, গোপালগঞ্জ জেলা ও উপজেলা আওয়ামী লীগসহ সহযোগি সংগঠনের নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।

বেলা পৌঁণে ১১ টায় বঙ্গবন্ধুর সমাধী সৌধ কমপ্লেক্স মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী, তার ছোট বোন শেখ রেহানা ও পরিবারের সদস্যরা বঙ্গবন্ধু ভবনে বসে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন।

এদিকে, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়াসহ এর আশপাশে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। টুঙ্গিপাড়াসহ আশপাশের এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি

টুঙ্গিপাড়ায় জাতির পিতার প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধা

আপডেট সময় ০৬:১৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০১৭