ঢাকা ১১:১৮ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়ী হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ হবে : চিফ প্রসিকিউটর বিরোধী দল দমনে সরকার বলপ্রয়োগের পথই বেছে নিয়েছে: হাসনাত আবদুল্লাহ এনসিপি নেতার বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও ছিনতাইয়ের অভিযোগ কর্ণফুলী নদী থেকে তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার নরসিংদীতে বাড়িতে ঢুকে যুবকের মাথায় ও পায়ে গুলি করে হত্যা অবদান নিয়ে বিতর্ক তুলে যারা অনৈক্য তৈরি করেছে ব্যর্থতার দায় তাদের: এবি পার্টি তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

নাটোরের জনগণ নৌকায় ভোট দিতে ভুল করবে না: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:  

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের জনগণকে নৌকা মার্কায় ভোট দিতে ভুল না করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার দুপুরে রেলযোগে নাটোর পৌঁছে পথসভায় নাটোর রেলস্টেশনে এ আহ্বান জানান তিনি।

সেতুমন্ত্রী বলেন, বিএনপিকে ভোট দেয়ার মতো কোনো কারণ কি তারা দেখাতে পারবেন? দেশে উন্নয়ন অগ্রগতির এমন কি আছে যা দেখে বিএনপিকে মানুষ ভোট দেবে। তাদের (বিএনপির) নেতিবাচক রাজনীতিতে তাদের জনপ্রিয়তা তিলে তিলে কমে গিয়েছে।

‘আমাদের উন্নয়ন আর অগ্রগতির দিকে আপনারা তাকান। আমি আপনাদের বলতে চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছে, থাকবে। আমি আশা করি, নাটোরের বনলতাসেন নৌকা মার্কায় ভোট দিতে ভুল করবে না।’

বিএনপি মহাসচিবের সমালোচনা করে কাদের বলেন, মির্জা ফখরুল সাহেব বলেছেন আমাদের নাকি ভোট কমেছে। আপনাদের নেতিবাচক রাজনীতিতে ভোট আপনাদের কমেছে।

‘এই নাটোরে আজকে দেখেন কী অবস্থা, আসছি পথসভা করতে হয়ে গেছে জনসভা,’ যোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

দলীয় মনোনয়নপ্রত্যাসীদের উদ্দেশে তিনি বলেন, ‘যার পক্ষে নাটোরের জনগণ আছে, যাকে নাটোরের জনগণ ভালোবাসে, যাকে পছন্দ করে মনোনয়ন সেই পাবেন। ছয় মাস অন্তর অন্তর পাঁচটি করে রিপোর্ট জমা পড়েছে। জনমত যার পক্ষে আমরা তাকেই মনোনয়ন দেব।

বিএনপির আন্দোলনের হুমকির কথা তুলে ধরে সেতুমন্ত্রী বলেন, ১০ বছরে ১০ মিনিটের জন্যও রাস্তায় নামতে পারেনি। ভেবেছিল খালেদা জিয়া জেলে যাওয়ার পর সাগরের উত্তাল নামবে, কিন্তু কি দেখলাম নদীর রিপলও (ঢেউ) হলো না। বিএনপির আন্দোলনের মরা গাঙ্গে জোয়ার আর আসে না, আসবে না।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, বিএম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, উপদফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সরকারের উন্নয়নকাজ তৃণমূলে পৌঁছে দিতে এবং দলকে শক্তিশালী করতে উত্তরাঞ্চলে ট্রেন সফর করছে আওয়ামী লীগ।

এ ট্রেনযাত্রার মধ্য দিয়ে উত্তরবঙ্গের জেলাগুলোতে নির্বাচনী সফর করবে দলটি।

আগামীতে ক্ষমতাসীন এ দলটি নৌ ও সড়কপথেও নির্বাচনী সফর করবে বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান

নাটোরের জনগণ নৌকায় ভোট দিতে ভুল করবে না: কাদের

আপডেট সময় ০৪:৩৫:২৯ অপরাহ্ন, শনিবার, ৮ সেপ্টেম্বর ২০১৮