ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম ‘জনগণকে মালিক মনে করে সরকার কাজ করছে’ ‘নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না’ মিয়ানমার থেকে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি : রাশেদ খান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ

উত্তরবঙ্গের পথে আ’লীগের প্রতিনিধি দল

অাকাশ জাতীয় ডেস্ক: 

একাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে উত্তরবঙ্গ সফর শুরু হয়েছে আওয়ামী লীগের প্রতিনিধিদলের। দুই দিনের সফরে টিমের নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

একাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে গঠিত ১৫টি সাংগঠনিক দলের চলমান সফরের অংশ হিসেবে শনিবার সকাল ৮টায় কমলাপুর রেলস্টেশন থেকে ‘নীলসাগর’ এক্সপ্রেসে চড়ে আওয়ামী লীগের প্রতিনিধিদল উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হয়।

ঢাকা থেকে যাত্রা শুরু করে ট্রেনটি নিলফামারী গিয়ে থামবে। যাত্রা পথে ট্রেনটির ৮টি স্টপেজে যাত্রাবিরতীর জায়গাগুলোতে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগ নেতারা।

ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী আন্তঃনগর ট্রেন ‘নীলসাগর’ এক্সপ্রেসে যাচ্ছেন আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা ও গণমাধ্যমকর্মী।

আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওবায়দুল কাদের ৮ সেপ্টেম্বর সকাল ৮টায় কমলাপুর রেলস্টেশন থেকে নীলসাগর ট্রেনে করে নীলফামারীর উদ্দেশে রেলযাত্রা কর্মসূচি শুরু করবেন।

যাত্রাপথে তিনি টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, বগুড়া, জয়পুরহাট, দিনাজপুর ও নীলফামারী জেলার অন্তর্ভুক্ত রেলস্টেশনগুলোতে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য দেবেন।

দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, বিএম মোজাম্মেল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, নির্বাহী সদস্য আনোয়ার হোসেনসহ দলের কেন্দ্রীয় নেতারা সাধারণ সম্পাদকের সফরসঙ্গী থাকবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী

উত্তরবঙ্গের পথে আ’লীগের প্রতিনিধি দল

আপডেট সময় ০১:৩৬:১৬ অপরাহ্ন, শনিবার, ৮ সেপ্টেম্বর ২০১৮