ঢাকা ১০:১২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে অ্যাকশক শুরু: ওবায়দুল কাদের

অাকাশ জাতীয় ডেস্ক: 

দলের ভেতর বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার সকাল সাড়ে ১০টায় নীলফামারী যাওয়ার পথে টাঙ্গাইল স্টেশনে পথসভায় এ কথা জানান তিনি।

নেতাকর্মীদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, বিশৃঙ্খলা করবেন না। ঘরের মধ্যে ঘর বানানোর চেষ্টা করবেন না। মশারির মধ্যে মশারি টানানোর চেষ্টা করবেন না। শেখ হাসিনার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন।

এসময় নেতাকর্মীদের সতর্ক করে তিনি আরও বলেন, বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে অ্যাকশক শুরু হয়েছে। আগামী তিন দিনের মধ্যেই দিনাজপুর, রাজশাহী, বরগুনা ও সিলেটে শোকজ লেটার যাবে।

উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের দাবির পেক্ষিতে সেতুমন্ত্রী বলেন, একটু অপেক্ষা করুন। ঢাকা-টাঙ্গাইল অফিসগামী ট্রেনও চালু হবে।

এসময় তিনি সবার উদ্দেশ্যে জানতে চান- প্রধানমন্ত্রী তার দেয়া প্রতিশ্রুতি পূরণ করেছেন কিনা? সবাই হাত তুলে বলেন হ্যা বলেন।

পথসভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সবাইকে ঐক্যবদ্ধ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগকে বিজয়ী করার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বিএম মোজাম্মেল হক, আহমদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: ১৩ জনের বিরুদ্ধে মামলা

বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে অ্যাকশক শুরু: ওবায়দুল কাদের

আপডেট সময় ১২:৫৯:৩৮ অপরাহ্ন, শনিবার, ৮ সেপ্টেম্বর ২০১৮