ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ে শিগগিরই

আকাশ বিনোদন ডেস্ক:

সপ্তাহখানেক আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে টলিউডের অন্যতম তারকা জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলার বিয়ের খবর প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, ২০১৯ সালের মধ্যে গাঁটছড়া বাঁধতে চলেছেন অঙ্কুশ ও ঐন্দিলা।

তারই একটা খবর সে সময় নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেন নায়ক অঙ্কুশ। ক্যাপশনে মজা করে লিখেন, ‘মা-কে খবরটা জানাতে হবে। কি খুশিই না হবেন তিনি।’

সপ্তাহখানেক আগে প্রকাশিত খবরকে হেসে উড়িয়ে দিলেও সম্প্রতি আনন্দবাজারের সাক্ষাতকারে নিজেই বিয়ের কথা জানালেন নায়ক। বললেন, এক বছরের মধ্যেই নাকি ঐন্দ্রিলার সঙ্গে বিয়ের কাজটি সেরে ফেলবেন তিনি।

সাক্ষাতকারে অঙ্কুশের কাছে প্রশ্ন আসে, ঐন্দ্রিলাকে বিয়ে করছেন কবে। জবাবে টলিউডের এ হার্টথ্রব বলেন, ‘এক বছরের মধ্যেই। সাত বছরেরও বেশি সময় ধরে প্রেম করছি। এবার ঘর বাঁধার সময় এসেছে।’

মাঝেমধ্যে বিয়ের খবরকে গুঞ্জন বলে উড়িয়ে দিলেও অভিনেত্রী ঐন্দ্রিলার সঙ্গে তার প্রেমের সম্পর্ক নিয়ে কোনোদিন লুকোছাপা করেননি অঙ্কুশ। ঐন্দ্রিলার সিরিয়ালের শুটিং ফ্লোরে মাঝে মাঝেই দেখা যায় তাকে।

অঙ্কুশ বর্তমানে ব্যস্ত ‘ভিলেন’ ছবির কাজে। বাবা যাদবের পরিচালনায় এ ছবির প্রযোজক শ্রীকান্ত মোহতা। নায়িকা মিমি চক্রবর্তী। যিনি এর আগে ২০১৬ সালে অঙ্কুশের বিপরীতে ‘কী করে তোকে বলব’ ছবিতে কাজ করেছেন।

অন্যদিকে, অভিনেত্রী ঐন্দ্রিলা ব্যস্ত তার সিরিয়াল নিয়ে। স্টার জলসা ও জি-বাংলার বেশ কয়েকটি জনপ্রিয় সিরিয়ালে দেখা গেছে তাকে। এখনও চলছে একাধিক সিরিয়াল। শিশুশিল্পী হিসেবে তিনি চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ে শিগগিরই

আপডেট সময় ১০:৩৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ সেপ্টেম্বর ২০১৮