ঢাকা ০৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

জাপা ক্ষমতায় গেলে ৩০ আসন সংখ্যালঘুদের জন্য রাখা হবে: এরশাদ

অাকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আগামী ২০ বছর পর বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠীর সংখ্যা দ্বিগুণ হবে। ড. আবুল বারাকাত তার বইয়ে উল্লেখ করেছেন আগামী ২০ বছর পর বাংলাদেশে কোনো হিন্দু থাকবে না। কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলছি, আগামী ২০ বছর পর এর সংখ্যা দ্বিগুণ হবে।

মঙ্গলবার বিকালে রাজধানীর গুলশান ইমানুয়েলস কনভেনশন সেন্টারে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন সম্প্রদায়ের নেতারা এবং বিশিষ্ট নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

দলের প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়ের সভাপতিত্বে জাপা চেয়ারম্যানের উপদেষ্টা সোমনাথ দে’র সঞ্চালনায় শুভেচ্ছা বিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় সংসদের বিরোধী দলের নেতা রওশন এরশাদ, জাপার কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, আজম খান, মেজর অব. খালেদ আখতার, হিন্দু সম্প্রদায়ের নেতা রানা দাশ গুপ্ত, কৃষ্ণ কীর্তণ দাস, নোকল চন্দ্র সাহা, তাপস পাল, সুজন দে প্রমুখ।

এরশাদ আরও বলেন, বুকে অসাম্প্রদায়িক বাংলাদেশ লালন করি। মুক্তিযুদ্ধের সময় হিন্দুদের আত্মত্যাগের কথা ভোলা যাবে না। জাতীয় পার্টি ক্ষমতা থাকাকালীন তার নানান উন্নয়ন তুলে ধরে ধরেন তিনি।

এ সময় এইচ এম এরশাদ আক্ষেপ করে বলেন, ক্ষমতায় থাকাকালে হিন্দুরা আমাকে সহযোগিতা করেননি। কারণ, আমি রাষ্ট্রধর্ম ইসলাম করেছিলাম।

তিনি বলেন, আমি অন্য ধর্মগুলোকেও সম্মান দিয়েছিলাম। আমার জীবনের যত কিশোর বন্ধু রয়েছে তার সিংহভাগই হিন্দু। আমার শিক্ষাগুরুও হিন্দু।

সাবেক এ রাষ্ট্রপতি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাপা ক্ষমতায় গেলে সংরক্ষিত ৩০টি আসন সংখ্যালঘুদের জন্য রাখা হবে। এ সময় তিনি দুর্গাপূজায় হিন্দুদের ছুটি বাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

জাপা ক্ষমতায় গেলে ৩০ আসন সংখ্যালঘুদের জন্য রাখা হবে: এরশাদ

আপডেট সময় ১০:৪৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর ২০১৮