ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জঙ্গি সংগঠন হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতার মৃত্যু

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

আফগানিস্তানের শক্তিশালী জঙ্গিগোষ্ঠি হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন হাক্কানি মারা গেছেন। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি মারা গেছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে তালেবান। মঙ্গলবার তার মৃত্যুর খবর দিয়ে বিবৃতি দিয়েছে তালেবান। খবর বিবিসির।

কয়েক বছর অসুস্থ থাকার পর জালালউদ্দিন হাক্কানির মৃত্যু হয়েছে জানিয়ে তালেবানের বিবৃতিতে বলা হয়, ‘হাক্কানি সাহেব আমাদের শারীরিকভাবে ছেড়ে গেলেও তার আদর্শ ও কর্মপদ্ধতি সবসময় বজায় থাকবে’। তবে কবে কখন কোথায় তিনি মারা গেছেন সে ব্যাপারে কিছু জানায়নি তালেবান।

১৯৭০-র দশকে হাক্কানি নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেছিলেন জালালউদ্দিন। ধারণা করা হয়, ২০০১ সাল থেকে এই জঙ্গিগোষ্ঠী নিয়ন্ত্রণ করছে জালালুদ্দিনের ছেলে।

এর আগে ২০১৫ সালে হাক্কানি গ্রুপের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছিল, আগের বছর মারা গেছেন জালালুদ্দিন। যদিও এটি কখনও নিশ্চিত করা যায়নি।

আফগানিস্তানে অবস্থানরত সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থিত গেরিলা যুদ্ধের নেতা হিসেবে জালালউদ্দিন হাক্কানি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিলেন। ২০০১ সালে তালেবানদের হটিয়ে মার্কিন সেনারা আফগানিস্তানে অবস্থান নিলে তিনি তাদের বিরুদ্ধে লড়াই শুরু করেন। আফগান-পাকিস্তান সীমান্ত এলাকার উপজাতি অধ্যুষিত এলাকা থেকে কার্যক্রম পরিচালনা করে আসছে হাক্কানি নেটওয়ার্ক।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জঙ্গি সংগঠন হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতার মৃত্যু

আপডেট সময় ০২:১৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর ২০১৮