ঢাকা ০২:১৪ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

জাতীয় নির্বাচনের কারণে সংসদ ভাঙবে না: আইনমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন আসন্ন জাতীয় নির্বাচনের কারণে বর্তমান সংসদ ভেঙে দেওয়া হবে না। এই সংসদ নির্ধারিত মেয়াদ পর্যন্ত চলবে । আর নির্বাচনকালীন সরকার কবে ঘোষণা করা হবে সেটি সরকার প্রধান হিসেবে আমাদের নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানাবেন।

সোমবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওস্থ জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘প্রথম কথা হলো, সংসদ ভাঙবে না। সংসদের কার্যকাল পর্যন্ত এই সংসদ চলবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি আগামী ৯ সেপ্টেম্বর যে সংসদ অধিবেশন ডেকেছেন সেটা হবে এই সংসদের শেষ অধিবেশন। আর নির্বাচনকালীন সরকার বিষয়ে আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দেবেন। আমি না।’

নির্বাচনকালীন সরকারের আকার কেমন হবে তা জানতে চাইলে মন্ত্রী আরো বলেন, ‘এটা প্রধানমন্ত্রীর দায়িত্ব। তাই নির্বাচনকালীন সরকারের আকার উনিই (প্রধানমন্ত্রী) জানেন। কেননা, সংবিধান অনুযায়ী এটা উনার দায়িত্ব।’

আরপিও সংশোধনীর বিষয়ে জানতে চাইলে আনিসুল হক বলেন, আরপিও সংশোধনীর বিষয়ে ভেটিং ও আইনি পরামর্শের জন্য ফাইলটি আমার মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগে পৌঁছেছে। আমার কাছে এখনও আসেনি। লেজিসলেটিভ বিভাগ সেটা দেখবে, তারপর তা আমার কাছে পাঠাবে।

নিবন্ধন কার্যালয়ের মহাপরিদর্শক খান মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন আইন বিচার ও সংসদ মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরে ছেলের হাতে বাবা আহত, পরে মৃত্যু

জাতীয় নির্বাচনের কারণে সংসদ ভাঙবে না: আইনমন্ত্রী

আপডেট সময় ০৭:০৫:০১ অপরাহ্ন, সোমবার, ৩ সেপ্টেম্বর ২০১৮