ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারতে হামলা চালাতে চীনের নতুন হাতিয়ার!

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ডোকালাম নিয়ে চীন-ভারত দু’পক্ষই যেখানে তাদের অবস্থানে অনড়, সেখানেই পরিস্থিতি ক্রমশই জটিল থেকে জটিলতর হচ্ছে বলেই মত একাংশের। শান্তি বা কূটনৈতিক পদক্ষেপের পরোয়া না করে চীনের হুমকি বারবারই আসছে ভারতের কাছে।

তবে ভারতও প্রস্তুত জবাব দেওয়ার জন্য। সিকিম, অরুণাচল সীমান্তে ভারত আরও বেশি করে সেনা মোতায়েন করেছে বলে জানা গেছে।

তবে দুই দেশের মধ্যে সংঘর্ষ হলে ভয়াবহ ক্ষতি যে হবে সে বিষয়ে জানিয়ে দিয়েছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞেরা। সেই সঙ্গে এও জানিয়ে দিয়েছেন সেনাবাহিনী ছাড়াও চীনের কাছে অস্ত্র হিসেবে রয়েছে ‘পানি’। এই পানিকে তারা ভারতের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে কাজে লাগাতে পারে বলে আশঙ্কা।

আর চীন যদি এই পানি হামলা বাস্তবায়িত করে তাহলে সমগ্র ছবিটাই বদলে যাবে, বহু মানুষ ঘরছাড়া হবে, নানা রাজ্য ক্ষতির সম্মুখীন হবে। চীন এমন এক ভৌগোলিক অবস্থানে রয়েছে যেখানে সে ভারত থেকে উঁচু স্থানে। এমন বেশ কিছু নদী রয়েছে যা চীন হয়ে ভারতে আসে।

এর মধ্যে আবার অনেকগুলিতে চীন বড় বড় বাঁধ দিয়ে রেখেছে। এর মধ্যে সবথেকে বড় হল ব্রহ্মপুত্র। এছাড়া শতদ্রু এবং সিন্ধু নদীও চীন হয়ে ভারতে আসে।

চীন যদি ব্রহ্মপুত্র, শতদ্রু এবং সিন্ধুর পানি কিছু সময়ের জন্য আটকে ফের যদি সেই পানি একসঙ্গে ছেড়ে দেয়, তাহলে ভারতের বেশ কিছু রাজ্য জলমগ্ল হতে পারে। আর এমনই আশঙ্কা করা হচ্ছে। তবে এর কারণও রয়েছে, কারণ ২০১২সালে পূর্ব রাজ্যগুলিতে এমনই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় যখন কোনো হুঁশিয়ারি দেওয়া ছাড়ায় চীন জল ছেড়েছিল বলে জানা যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভারতে হামলা চালাতে চীনের নতুন হাতিয়ার!

আপডেট সময় ১১:৫৮:২২ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০১৭