ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী আমরা ফ্যাসিস্ট ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছি : মির্জা ফখরুল জুলাইয়ে দেশে এলো ৩৫ হাজার ৪০০ কোটি টাকার রেমিট্যান্স মার্কিন চুক্তির মাঝেই গাজায় পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ডাক ইসরাইলের স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনে জুলাইয়ের ভিত্তি রচিত হয় : পানিসম্পদমন্ত্রী বেনজিরকে ফেরাতে ল’ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রতিবাদে যাত্রাবাড়ীতে বিএনপির বিক্ষোভ ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ

হাতিরঝিল থানার যাত্রা শুরু

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা মেট্রোপলিন পুলিশ-ডিএমপির ৫০তম থানা হিসেবে যাত্রা শুরু করেছে হাতিরঝিল থানা। শনিবার বিকাল সাড়ে ৪টায় ফিতা কেটে ও পায়রা উড়িয়ে নবগঠিত এ থানার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

যাত্রার শুরুতে এ থানায় নিয়োগ দেয়া হয়েছে ১২ জন কর্মকর্তা। অনেক এলাকা নিয়ে গঠিত এত বড় একটি থানা এ কজন কর্মকর্তা নিয়ে চালানো সম্ভব কিনা প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘এখানে ১২ জনের পোষ্ট নই, যত লোকবল লাগবে তত নিয়োগ করা হবে। বিস্তারিত পরে জানতে পারবেন।’

নতুন এ থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করবেন আবু মো. ফজলুল করিম, ওসি (তদন্ত) মো. ইকবাল হোসেন ও ওসি অপারেশনের দায়িত্ব পালন করবেন এস কে খোদা নেওয়াজ। থানাটি পুলিশের তেজগাঁও বিভাগের আওতাভুক্ত থাকবে। বর্তমানে এই বিভাগের উপ-কমিশনারের (ডিসি) দায়িত্ব পালন করছেন বিপ্লব কুমার সরকার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীন, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী, র‌্যাবের ডিজি বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম প্রধান মনিরুল ইসলাম, কৃঞ্চপদ রায়, যুগ্ম কমিশনার (ডিবি) শেখ নাজমুল ইসলাম, তেজগাঁও বিভাগের উপ-কমিশনার বিপ্লব কুমার সরকার প্রমুখ।

এদিকে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ জানিয়েছে, হাতিরঝিল প্রজেক্ট এলাকা পাঁচটি থানার মধ্যে পড়েছে। তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, রমনা, রামপুরা, গুলশান এবং বাড্ডা এই ৭ থানার অন্তর্ভুক্ত ছিল হাতিরঝিলের প্রায় ১৬ কিলোমিটারের সড়কটি। হাতিরঝিল প্রজেক্ট ছাড়াও বাংলামটরের একাংশ, ইস্কাটনের একাংশ, মগবাজার, পেয়ারাবাগ, দিলু রোড, মালিবাগ চৌধুরীপাড়ার একাংশ, পশ্চিম রামপুরা, উলন, নয়াটোলা, মধুবাগ, মীরবাগ, মহানগর আবাসিক এলাকা, মেরুল বাড্ডার একাংশ, ওয়াপদা রোড, ওয়্যারলেস মোড়ের একাংশ, মালিবাগ রেলক্রসিং, হাজীপাড়া, হোটেল সোনারগাঁও, পুলিশ প্লাজা এলাকার একাংশ নিয়ে গঠিত হয়েছে থানাটি। এটি পুলিশের তেজগাঁও বিভাগের মধ্যে নেওয়া হয়েছে। আগে হাতিরঝিল সড়কে কোনো দুর্ঘটনা ঘটলেই পরিমাপের ফিতা নিয়ে হাজির হতেন পুলিশ কর্মকর্তারা। দীর্ঘ সময় লাগতো থানার সীমানা শনাক্ত করতে। এসব সমস্যা সমাধানে দীর্ঘদিন ধরে হাতিরঝিলকে আলাদা থানায় আওতাভুক্তির প্রস্তাব দেন অনেকে। ২০১৭ সালের ২০ নভেম্বর হাতিরঝিলে নতুন থানা স্থাপনের অনুমোদন দেয় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।

হাতিরঝিল থানায় যোগাযোগের নম্বর

অফিসার ইনচার্জ (হাতিরঝিল থানা): ০১৭৬৯৬৯৫১০০

এসি (তেজগাঁও শিল্পাঞ্চল জোন): ০১৭১৩৩৯৮৫৪৫

এডিসি (তেজগাঁও শিল্পাঞ্চল জোন, তেজগাঁও বিভাগ): ০১৭১৩৩৯৮৫৫৮

ডিসি (তেজগাঁও বিভাগ): ০১৭১৩৩৭৩১৭৫

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৯ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টাইন তারকা

হাতিরঝিল থানার যাত্রা শুরু

আপডেট সময় ০৬:৩৮:০১ অপরাহ্ন, শনিবার, ৭ জুলাই ২০১৮