ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

পরমাণু ধ্বংসে পরিষ্কার হতে উ. কোরিয়ায় পম্পেও

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি ধ্বংস করা প্রশ্নে সুস্পষ্ট প্রতিশ্রুতি পেতে শনিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। খবর এএফপির।

মাইক পম্পেও উত্তর কোরিয়ার কঠোর নিরাপত্তা বেষ্টিত একটি অভিজাত গেস্ট হাউজে কিম জং উনের ডান হাত হিসেবে পরিচিত কিম ইয়ং চোলের সঙ্গে দ্বিতীয় দিনের মতো আলোচনা করেন। এ আলোচনায় উত্তর কোরিয়ার এ নেতার সঙ্গে আর কেউ ছিল কি-না তা জানা যায়নি।

গত মাসে কিম ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি ধ্বংস করা বিষয়ে একমত হওয়ার পর এ মার্কিন কূটনীতিক কোরীয় উপদ্বীপের পরমাণু কর্মসূচি পুরোপুরিভাবে ধ্বংসের সুস্পষ্ট উপায় খুঁজে বের করার চেষ্টা করছেন।

পিয়ংইয়ংয়ে পম্পেও’র এটি তৃতীয় সফর। কেননা, ট্রাম্পের সিআইএ পরিচালক থাকার সময় তিনি উত্তর কোরিয়ায় তার কূটনৈতিক মিশন শুরু করেন।

শুক্রবার এ মার্কিন দূত উত্তর কোরিয়ায় পৌঁছানোর পর উদ্বোধনী আলোচনায় তার প্রতিপক্ষ কিম জং চোল রসিকতা করে পম্পেওকে বলেন, তিনি অবশ্যই এখন নগরীর সব স্থান পরিদর্শন করতে পারেন। এর জবাবে পম্পেও বলেন, ‘হ্যাঁ, আমি রাজি। আমি এর অপেক্ষায় থাকছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেনাপোলে নিষিদ্ধ আওয়ামী লীগের চার সদস্যসহ আটক ছয়

পরমাণু ধ্বংসে পরিষ্কার হতে উ. কোরিয়ায় পম্পেও

আপডেট সময় ০৬:১৮:৫২ অপরাহ্ন, শনিবার, ৭ জুলাই ২০১৮