ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাপানে ধর্মীয় নেতাসহ সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জাপানে আওম শিনরিকিও নামের একটি ধর্মীয় গোষ্ঠির নেতাসহ সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ১৯৯৫ সালে টোকিওর পাতাল রেলে সারিন গ্যাস হামলার ঘটনায় জড়িত থাকার দায়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

২১ বছর আগের ওই হামলায় ১৩ জন নিহত হয়। ওই ঘটনার পর আওম শিনরিকিও গোষ্ঠির ১৩ জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আদালত। এরপর যাবতীয় বিচারিক কার্যক্রম শেষে শুক্রবার সকালে টোকিওর একটি বন্দীশালায় সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। খবর বিবিসি ও সিএনএনের।

শোকো আসাহারা নামের ওই নেতা সন্ত্রাসী এবং তার সংগঠন সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত।

সারিন হামলা ছাড়াও ১৯৯৪ সালে আরও একটি গ্যাস হামলার জন্য চার্জগঠন করা হয়েছিল আসাহারার বিরুদ্ধে। সেই ঘটনায় আটজন নিহত হয় আর অন্তত ৬০০ জন ব্যক্তি আহত হয়েছিলেন।

জাপানের গণমাধ্যম বলছে, আওম শিনরিকিওর নেতা শোকো আসাহারাসহ সাত সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এবং আরও ছয় সদস্যের মৃত্যুদণ্ড কার্যকরের অপেক্ষায়।

‘সারিন অ্যাটাক’ নামে পরিচিত ওই হামলা জাপানের ইতিহাসে অন্যতম ভয়াবহ সন্ত্রাসী হামলা হিসেবে পরিচিত। সে হামলায় ১৩ জন ব্যক্তি নিহত হয়েছিলেন। আহত হয়েছিলেন প্রায় হাজার খানেক ব্যক্তি।

১৯৮০ সালে শোকো আসাহারা নিজেকে আধ্যাত্মিক নেতা দাবি করে আউম শিনরিকিয়ো নামে সংগঠন করে তোলেন। সংগঠন শুরুর পর জাপানের হিন্দু এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি বড় অংশের কাছে দ্রুত জনপ্রিয়তা পায় সংগঠনটি। ১৯৮৯ সালে জাপানে ধর্মীয় সংগঠন হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি পায়। তবে ১৯৯৫ সালের হামলার পর তাদের কার্যক্রম চলে অনেকটা গোপনে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জাপানে ধর্মীয় নেতাসহ সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর

আপডেট সময় ০১:০০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুলাই ২০১৮