ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফিরে যাওয়া রোহিঙ্গাদের গ্রেপ্তার করছে মিয়ানমার: জাতিসংঘ

জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান জায়েদ রাদ আল হুসেইন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফিরে যাওয়া রোহিঙ্গাদের মিয়ানমার গ্রেপ্তার করছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান। শরণার্থীদের ফেরত নেবার বিষয়ে মিয়ানমারের ‘আন্তরিকতা’ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি৷

একদিকে মিয়ানমার বলছে যে, গত আগস্ট থেকে সাত লাখ রোহিঙ্গা যারা দেশ ছেড়ে বাংলাদেশে পালিয়েছেন, তাদের ফেরত নেয়া হবে, অন্যদিকে যারা ফিরতে চাচ্ছেন তাদের গ্রেপ্তার করছে৷

জাতিসংঘে মানবাধিকার বিষয়ক হাইকমিশনার জেইদ রাদ আল হুসেইন জানান, তার অফিস ৫৮ জন রোহিঙ্গাকে গ্রেপ্তার করার খবর পেয়েছে৷ তারা দেশে ফিরতে চেয়েছিলেন৷ কিন্তু গ্রেপ্তারের জন্য কোনো কারণ দেখায়নি মিয়ানমার৷

উত্তর রাখাইন প্রদেশে এখন পর্যন্ত ২০০ জনেরও কম রোহিঙ্গা ফেরত যেতে পেরেছেন বলে জানাচ্ছে জেইদের অফিস৷

‘রাষ্ট্রপতির ক্ষমা সাপেক্ষে এদের বুথিডং কারাগার থেকে তথাকথিত রিসেপশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে৷ তবে শর্ত হলো, তাদের একই রকমভাবে আটক থাকতে হবে’। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে দেয়া প্রতিবেদনে মৌখিকভাবে জানান জেইদ রাদ আল হুসেইন৷

‘দেশটির সরকার রোহিঙ্গাদের ফেরত নিতে সম্মত হয়েছে৷ কিন্তু যারা ফেরত যাবার চেষ্টা করছে, সবাইকে না হলেও অনেককেই গ্রেপ্তার করছে’- তিনি যোগ করেন৷

মিয়ানমার বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফেরত নেবার ব্যাপারে চুক্তি করেছে৷ অথচ রোহিঙ্গাদের একটি বড় অংশ যেতে চাচ্ছেন না৷ এর কারণ হিসেবে সেখানকার পরিস্থিতি এখনো শঙ্কাজনক বলে মনে করছেন জাতিসংঘের জ্যেষ্ঠ কর্মকর্তারা৷

রোহিঙ্গারা গত বছর আগস্টের শেষ দিকে মিয়ানমার আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর দ্বারা কঠিন নিগ্রহের শিকার হয়েছেন, যাকে জাতিসংঘ জাতি নিধন হিসেবে চিহ্নিত করেছে৷

জেইদ বলেন যে, এই নিপীড়ন বন্ধ হয়নি৷ এখনো ‘হত্যা ও ঘরবাড়ি জ্বালিয়ে দেয়া’ অব্যাহত আছে৷

এ বছরও ১১ হাজার অধিবাসী রাখাইন থেকে পালিয়েছেন৷ জাতিসংঘ বলছে, এর অর্থ এখনো সেখানে সহিংসতা চলছে, যার ফলে তারা পালাতে বাধ্য হয়েছেন৷

তবে জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলে উপস্থিত মিয়ানমারের প্রতিনিধিরা এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, এখানে তথ্য বিকৃত করা হয়েছে৷

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফিরে যাওয়া রোহিঙ্গাদের গ্রেপ্তার করছে মিয়ানমার: জাতিসংঘ

আপডেট সময় ০৪:১৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুলাই ২০১৮