ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনও সংস্কারের কথা বলিনি : মির্জা ফখরুল উত্তেজনার মধ্যেও ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহী ট্রাম্প বন্যাদুর্গতদের পুনর্বাসন করবে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল মুর্শিদাবাদে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কা, দুই শিক্ষার্থীসহ নিহত তিন ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮ নাতনির মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানা-নানীসহ ৪ জনের এসএসসির ফল প্রকাশ কবে, যা জানাল শিক্ষা বোর্ড চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

রাজশাহীতে হেরোইনসহ যুবক গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ৫শ গ্রাম হেরোইনসহ শাহাবুর রহমান (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার রাত ৯টার দিকে গোদাগাড়ী পৌরসভার বারুইপাড়া রেলবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শাহাবুর রহমান উপজেলার উজানপাড়া গ্রামের আতাবুর রহমানের ছেলে। সোমবার সকালে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর মেজর এএম আশরাফুল ইসলামের নেতৃত্বে একটি অপারেশন দল এ অভিযান চালায়। অভিযানে প্রায় ২০ লাখ টাকা মূল্যের ৫শ গ্রাম হেরোইনসহ শাহাবুরকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানিয়েছে, মাদক ব্যবসায়ী শাহাবুরকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। ওই থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলাও করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনও সংস্কারের কথা বলিনি : মির্জা ফখরুল

রাজশাহীতে হেরোইনসহ যুবক গ্রেফতার

আপডেট সময় ০৮:৫৯:৪০ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০১৭