ঢাকা ০২:১৬ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নাজিবের বাসা থেকে জব্দ সম্পদের মূল্য ২৭ কোটি ডলার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বাসা থেকে জব্দ করা সোনার অলঙ্কার, হাতব্যাগ ও ঘড়ির মূল্য ২৭ কোটি তিন লাখ ডলার। দেশটির পুলিশের বরাতে ব্রিটেনের দা গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

এটাই মালয়েশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি জব্দ করা সম্পদ বলে জানিয়েছেন পুলিশ কমিশনার অমর শিং। ওয়ান এমডিবি তদন্তের অংশ হিসেবে নাজিব রাজাক ও তার স্ত্রী রোসমাহ মানসুর সংশ্লিষ্ট ছয়টি ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়েছিল।

সেখান থেকে এক হাজার চারশ নেকলেস, পাঁচশ ৬৭টি হাতব্যাগ, চারশ ২৩টি ঘড়ি, দুই হাজার দুইশ আংটি, এক হাজার ছয়শ ব্রৌচ ও ১৪টি টায়রাসহ বিপুল সম্পদ উদ্ধার করা হয়েছিল।

অমর সিং বলেন, ১২ হাজার সোনার অলঙ্কার জব্দ করা হয়েছিল। যার মূল্য ৪৪ কোটি মালয় রিঙ্গিত। এছাড়াও এক হাজার চারশ নেকলেস, দুই হাজার দুইশ আংটি, দুই হাজার একশ চুড়ি, দুই হাজার আটশ জোড়া কানের দুল, এক হাজার ছয়শ ব্রৌচ ও চৌদ্দটি টায়রা উদ্ধার করা হয়েছে।

এসব সম্পদের মূল্য নির্ধারণ করতে ১৬দিন সময় লেগেছে। তিনি বলেন, ১৬ লাখ ডলারের স্বর্ণ ও হীরার নেকলেস পাওয়া গেছে। জব্দ হওয়া সম্পদের মধ্যে এগুলোই সবচেয়ে দামি।

ক্ষমতায় থাকাকালে নাজিব রাজাক সব ধরনের অপরাধ থেকে নিষ্কৃতি দেয়া হয়েছিল। কিন্তু তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পরই নতুন করে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নাজিবের বাসা থেকে জব্দ সম্পদের মূল্য ২৭ কোটি ডলার

আপডেট সময় ০৪:০১:৫০ অপরাহ্ন, বুধবার, ২৭ জুন ২০১৮