ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবে না ৫ দেশের নাগরিক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবে – বেশ কয়েকটি মুসলিম দেশের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া নিষেধাজ্ঞা বহাল রেখে রায় দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। যুক্তরাষ্ট্রের নিম্ন আদালত ট্রাম্পের এ নীতিকে অসাংবিধানিক হিসেবে বিবেচনা করলেও উচ্চ আদালত এর বিপরীত মত দিয়ে একটি রুল জারি করেছে।

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার উচ্চ আদালতের এই নিষেধাজ্ঞার পক্ষে পাঁচজন ও বিপক্ষে চারজন বিচারক রায় দেন।

এই নিষেধাজ্ঞার কারণে পাঁচ মুসলিম অধ্যুষিত দেশ ইরান, লিবিয়া, সিরিয়া, সোমালিয়া এবং ইয়েমেনের অধিকাংশ নাগরিক যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। তবে এর সঙ্গে উত্তর কোরিয়া ও ভেনেজুয়েলার নাগরিকরাও রয়েছেন।

সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে বিজয় হিসেবে দেখছে ট্রাম্প প্রশাসন। কিন্তু শরণার্থী ও মানবাধিকার সংস্থাগুলো ট্রাম্পের এই সিদ্ধান্তকে শুরু থেকেই ব্যাপক সমালোচনা করছে।

প্রধান বিচারক জন রবার্টস তার মতামতে লিখেছেন, এই ভ্রমণ নিষেধাজ্ঞা স্পষ্টতই প্রেসিডেন্টের এখতিয়ারের মধ্যে পড়ে।

২০১৭ সালের জানুয়ারিতে দায়িত্ব নেয়ার এক সপ্তাহ পর ট্রাম্প এ বিষয়ে প্রথম পদক্ষেপ নেন। দুই দফা ভ্রমণ নিষেধাজ্ঞা জারির পর আদালতের বাধার মুখে পড়েন ট্রাম্প। সেই পদক্ষেপের বিষয়ে তৃতীয় ধাপের আইনি লড়াই চলে।

গত বছরের এপ্রিলে এই বিষয়ে শুনানির পর জুনে সুপ্রিম কোর্ট এক রুলিং দেয়। এতে বলা হয়, ভ্রমণ নিষেধাজ্ঞা ফেডারেল অভিবাসন আইন ভঙ্গ করছে। একই সঙ্গে মার্কিন সংবিধানের ধর্মীয় বৈষম্য নিরসন ধারার সঙ্গে সাংঘর্ষিক এই নিষেধাজ্ঞা। এরপর সেপ্টেম্বরে ট্রাম্প ছয়টি মুসলিম দেশ চাদ, ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া এবং ইয়েমেনের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে সাম্প্রতিক আদেশ জারি করেন ট্রাম্প।

এরপর আজ মঙ্গলবার সুপ্রিম কোর্ট পাঁচ মুসলিম দেশসহ সাতটি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবে না ৫ দেশের নাগরিক

আপডেট সময় ১১:১১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জুন ২০১৮