ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেড় মাসের শিশুকে নিয়েই কারাগারে যুব মহিলা লীগ নেত্রী সিন্ডিকেটের কাছে জনগণকে জিম্মি হতে দেবে না সরকার : বাণিজ্যমন্ত্রী এপ্রিলের ২০ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২২২ কোটি ডলার কলেজছাত্র ইকবাল হত্যাকাণ্ডে ৭ জনের মৃত্যুদণ্ড, দুই নারীর কারাদণ্ড বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড জোরদার চীনের ‘ওয়ান চায়না পলিসি’র প্রতি সমর্থন পুনর্ব্যক্ত ফখরুলের ‘শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে’ মসজিদে আগুন লাগানোর দায়ে ইরানে গুপ্তচরের ফাঁসি এসএসসি কেন্দ্রে শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনা দেখলাম : মাহদী আমিন

সালাহদের হারিয়ে সান্ত্বনার জয় সৌদি আরবের

আকাশ স্পোর্টস ডেস্ক:

দুদলের বিদায় নিশ্চিত হয়েছে আগেই। ফলে ম্যাচটি ছিল কেবল আনুষ্ঠানিকতার। সেই ম্যাচে সান্ত্বনার জয় নিয়ে দেশে ফিরছে সৌদি আরব। আর খালি হাতে ফিরছে বিশ্ববরেণ্য তারকা ফুটবলার মোহাম্মদ সালাহর মিসর। নীলনদের দেশটিকে ২-১ গোলে হারিয়েছেন সালমান আল-ফারাজরা।

ভলগোগ্রাদ এরিনায় শুরুতে ছন্দময় ফুটবল উপহার দেয় মিসর। একের পর এক আক্রমণে সৌদি আরবকে ব্যতিব্যস্ত রাখেন মিসরীয়রা। ফলে এগিয়ে যেতেও সময় লাগেনি। ২২ মিনিটে প্রাণভোমরা সালাহর গোলে এগিয়ে যান তারা। আল সাঈদের দূরপাল্লার ক্রস ধরে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়ান তিনি। বিশ্বকাপে এটি তার দ্বিতীয় গোল।

পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়ায় সৌদি আরব। পাল্টা আক্রমণে মিসর শিবিরে ত্রাস ছড়ান আরাবিয়ানরা। তবে কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছিলেন না তারা। অবশেষে প্রথমার্ধের যোগ করা সময়ে গোলের দেখা পায় সৌদি। সফল স্পট কিকে নিশানাভেদ করেন সালমান আল ফারাজ। বিশ্বকাপে এটি তার প্রথম গোল।

আক্রমণে ওঠা মুওয়ালাদকে ডি বক্সের মধ্যে আলি গাবর ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তা থেকে ঠিকানায় বল পাঠাতে মোটেও ভুল করেননি ফারাজ। ফলে ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত দেশটি।

বিরতির পর আক্রমণ পাল্টা আক্রমণে এগিয়ে চলে খেলা। কেউ কাউকে নাহি ছাড় দিতে চায়-এ নীতিতে খেলতে থাকে দুদল। ৯০ মিনিট পর্যন্ত ১-১ সমতা ছিল। ম্যাচ নিশ্চিত ড্র হচ্ছে-এ ভেবে নিজ আবাসে ফেরার প্রস্তুতি নিচ্ছিলে দর্শকরা।

তবে নাটকের তখনো বাকি ছিল। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের শেষ মিনিটে লক্ষ্যভেদ করেন সালেম আল দাউসারি। এতে হৃদয় ভাঙে মিসরের। আর ২-১ গোলে সান্ত্বনার জয় নিয়ে মাঠ ছাড়ে সৌদি।

Tag :
আপলোডকারীর তথ্য

দেড় মাসের শিশুকে নিয়েই কারাগারে যুব মহিলা লীগ নেত্রী

সালাহদের হারিয়ে সান্ত্বনার জয় সৌদি আরবের

আপডেট সময় ০৯:৪৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৫ জুন ২০১৮