ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত, যাচ্ছে মন্ত্রণালয়ে বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নির্যাতন, মাদারীপুরে প্রতারণার শিকার অর্ধশতাধিক যুবক আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ

মেয়র পদে লিটনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

অাকাশ জাতীয় ডেস্ক:

আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

রোববার বিকালে মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা নওশের আলী এ মনোনয়নপত্র সংগ্রহ করেন। এখন পর্যন্ত একজন মেয়র প্রার্থীসহ ২০৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী সিটি নির্বাচনের সহকারী রিটানিং অফিসার আতিয়ার রহমান।

তিনি জানান, রোববার এএইচএম খায়রুজ্জামান লিটনসহ ১৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে একজন মেয়র, ১৬ জন সাধারণ কাউন্সিলর ও ২ জন নারী কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এ পর্যন্ত সাধারণ কাউন্সিলর পদে ১৫৬ জন ও নারী কাউন্সিলর পদে ৪৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদের মধ্যে এখন পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেছেন ৪ জন।

মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নওশের আলী বলেন, এএইচএম খায়রুজ্জামান লিটন ঢাকায় থাকার কারণে মনোনয়নপত্র সংগ্রহ করার সময় নির্বাচন কার্যালয়ে যেতে পারেননি। এ কারণে আমি তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। তবে মনোনয়নপত্র জমা দেয়ার সময় লিটনসহ দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত থাকবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা

মেয়র পদে লিটনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

আপডেট সময় ০৮:০৪:১৩ অপরাহ্ন, রবিবার, ২৪ জুন ২০১৮