ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের বিকল্প নেই : চিফ হুইপ যুক্তরাষ্ট্রের কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী অপতথ্য রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র : তথ্যমন্ত্রী ‘ইরান ভেনেজুয়েলা নয়’ টঙ্গীতে বাবা-ছেলে খুনের ঘটনায় নতুন মোড়, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী সারা দেশের মাধ্যমিক বিদ্যালয়ে ‘আওয়ার অফ এআই’ ক্যাম্পেইন শুরু ফিলিস্তিনে নির্বাচনে আব্বাসপন্থিদের নিরঙ্কুশ জয় জনগণকে দেয়া প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পূরণ করা হবে : প্রধানমন্ত্রী সব উত্তেজনা উড়িয়ে ওয়াশিংটনে রাজা তৃতীয় চার্লস

মির্জাপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫জন। শুক্রবার সকালে মহাসড়কের মির্জাপুর উপজেলার কুর্নী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে রাজশাহীগামী খালেক পরিবহন ও উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের দুটি বাস মহাসড়কের ওইস্থানে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে কমপক্ষে ২৫জন যাত্রী আহত হন। আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেয়া হলে সেখানে অজ্ঞাত পরিচয় (৩৫) এক যাত্রী মারা যান। আহতদের মধ্যে ৮জনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর এক যাত্রীকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

তাৎক্ষণিক হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কাউসার জানান, নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। তার মরদেহ কুমুদিনী হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের বিকল্প নেই : চিফ হুইপ

মির্জাপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আপডেট সময় ১২:০৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুন ২০১৮