ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তামিমের দেওয়া ব্যাটেই সফল রোমানা

আকাশ স্পোর্টস ডেস্ক:

বিগব্যাশ খেলতে গিয়ে নিজের পছন্দের ব্যাট হারিয়ে ফেলেছিলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অলরাউন্ডার রুমানা আহমেদ। এরপর সিলেটে ক্যাম্প চলাকালীন সময়ে অন্যের ব্যাট দিয়ে খেলেছিলেন তিনি। মন খারাপ করে ব্যাটের অভাবের কথাটি জানিয়েছিলেন তামিম ইকবাল ভাইয়াকে।

তখনই দেরি না করে নিজের একটি পছন্দের ব্যাট রোমানাকে উপহার দিয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। আর তামিমের দেওয়া ব্যাটেই সফল অলরাউন্ডার রোমানা আহমেদ।

দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়অর আগে বড় ভাই তামিমের ব্যাটেই প্রস্তুতি ম্যাচে শতক তুলেন রোমানা। এরপরে সেই ব্যাটেই নিজের ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ ৭৪ রান তোলেন তিনি।

আর নারী এশিয়া কাপে তো ব্যাট-বল হাতে রীতিমত দুর্দান্তই ছিলেন রোমানা আহমেদ। ইতিহাস গড়ার এই বহুজাতিক টুর্নামেন্টের শুরু থেকেই তামিমের ব্যাট দিয়ে খেলেছিলেন রোমানা। তাছাড়া ছয় বারের চ্যাম্পিয়নদের হারিয়ে শিরোপা জেতার দিনেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন তিনি। ফাইনাল ম্যাচে দলের গুরুত্বপূর্ণ সময়ে রোমানা ব্যাট হাতে খেলেছেন ২৩ রানের ইনিংস। সেই ইনিংসই মূলত বাংলাদেশের মেয়েদের ফাইনাল জয়ের স্বপ্নকে সত্যি করে দেয়। সবমিলিয়ে পুরো টুর্নামেন্টেই ব্যাট হাতে সফল ছিলেন রোমানা আহমেদ।

রবিবার টানা ছয়বারের চ্যাম্পিয়ন পরাক্রমশালী ভারতকে তিন উইকেটে হারিয়ে এশিয়া কাপ জয়ের বিরাট কৃতিত্ব দেখিয়েছে বাংলাদেশ। এশিয়া কাপে এবারই প্রথম ফাইনালে উঠে সালমারা। মেয়েদের হাত ধরেই ক্রিকেটে প্রথমবারের বহুজাতিক কোনও টুর্নামেন্টে এই প্রথম শিরোপা আসলো বাংলাদেশে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তামিমের দেওয়া ব্যাটেই সফল রোমানা

আপডেট সময় ০৮:০০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১১ জুন ২০১৮