ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

টি-টোয়েন্টি সেরা ভিলিয়ার্স, বর্ষসেরা রাবাদা

কাগিসো রাবাদা

আকাশ স্পোর্টস ডেস্ক:

দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টির সেরা ক্রিকেটারের পুরস্কার পাচ্ছেন সম্প্রতি অবসরে যাওয়া এবি ডি ভিলিয়ার্স। আর বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কাগিসো রাবাদা। এর আগেও ২০১৬ সালে প্রথমবার দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন এই গতিদানব।

চলতি মৌসুমে সর্বোচ্চ উইকেটের শিকারি আফ্রিকার এই ২৩ বছর বয়সী ডান হাতি পেস বোলার। আইসিসির প্রকাশিত টেস্ট বোলারদের তালিকায় শীর্ষস্থানেও রয়েছেন রাবাদা। একদিনের আন্তর্জাতিকে তিনি রয়েছেন সাত নম্বর পজিশনে।

সব কিছু বিচার করেই দেশের বর্ষসেরা ক্রিকেটারের সঙ্গে সেরা টেস্ট ক্রিকেটার, সেরা আন্তর্জাতিক ক্রিকেটার খেতাবের জন্যও রাবাদার নাম প্রস্তাব করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। এমনকি সে দেশের ক্রিকেট অনুরাগীদের ভোটেও বর্ষসেরা নির্বাচিত হয়েছেন রাবাদা।

এ বছরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া এবি ডিভিলিয়ার্সকে বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের খেতাব তুলে দেবে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টি-টোয়েন্টি সেরা ভিলিয়ার্স, বর্ষসেরা রাবাদা

আপডেট সময় ১০:০১:২৫ অপরাহ্ন, সোমবার, ৪ জুন ২০১৮