ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কাবুলে শীর্ষ আলেমদের সমাবেশে বোমা হামলা, নিহত ৮

বোমা হামলার পর সতর্ক অবস্থানে আফগান পুলিশ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তানের কাবুলে শীর্ষ আলেমদের একটি সমাবেশে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। পশ্চিম কাবুলের একটি আবাসিক এলাকায় সোমবারের ওই হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন।

দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসবাদের সমালোচনা করতে আলেমরা ওই সমাবেশে জড়ো হয়েছিলেন। তবে এখনও পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ বলেন, এ হামলায় আরও ১২ জন আহত হয়েছেন। এছাড়া মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তিনি আরও বলেন, হামলাকারীরা বিশ্ববিদ্যালয় গেটের খুব কাছেই অবস্থান করছিলেন।

এদিকে, আত্মঘাতী বোমা হামলাকে ইসলামবিরোধী কাজ হিসেবে ঘোষণা দিয়েছেন সম্মেলনের ধর্মীয় নেতারা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, প্রায় ২০০০ জন ধর্মীয় নেতা-পণ্ডিত আত্মঘাতী বোমা হামলার বিরুদ্ধে ফতোয়া জারি করতে সেখানে অবস্থান করছিলেন। পরে তাদের কর্মসূচি শেষ করে ফেরার সময় আবার বোমা হামলা চালানো হয়।

গত সপ্তাহে কাবুলের একটি ভোটার নিবন্ধন কেন্দ্রে পরিচয়পত্র বিতরণের সময় আত্মঘাতী বোমা বিস্ফোরণে কমপক্ষে ৫৭ জন নিহত হন। এছাড়া সম্প্রতি আফগানিস্তানের বিভিন্ন জায়গায় আত্মঘাতী হামলার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন অনেকেই।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কাবুলে শীর্ষ আলেমদের সমাবেশে বোমা হামলা, নিহত ৮

আপডেট সময় ০৩:১৫:২৯ অপরাহ্ন, সোমবার, ৪ জুন ২০১৮