ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গোরস্থানে গিয়েও শান্তি পাইলাম না, গাঁজাসেবীর আক্ষেপ

অাকাশ জাতীয় ডেস্ক:

গোরস্থানে গিয়েও শান্তি পাইলাম না। সেখানে গিয়েও পুলিশ ধরে আনছে। আক্ষেপ করে এমনটাই জানান একজন গাঁজাসেবী। গোরস্থানে বসে গাঁজা খাওয়ার সময় মাদকসেবক ও বিক্রেতা জুয়েল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের লংক্ষাখোলা গ্রামের একটি গোরস্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়েল মিয়া উপজেলার অচিন্তপুর ইউনিয়নের লংক্ষাখোলা গ্রামের আবুল কাসেমের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ক্রসফায়ার আতঙ্কে এবার মাদকসেবক ও বিক্রেতারা গোরস্থান, শ্মশান, রেলওয়ের পরিত্যক্ত ল্যাট্টিনে গিয়ে মাদক সেবন করছে। শনিবার রাতে জুয়েল মিয়াসহ আরও কয়েকজন গাঁজা সেবনের জন্য লংক্ষাখোলা গোরস্থানে যান। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ গাঁজাসহ জুয়েল মিয়াকে গ্রেফতার করলেও অন্যরা পালিয়ে যায়।

জুয়েল মিয়া বলেন, ক্রসফায়ারের পর থেকেই নির্জন স্থান ব্যবহার করছি। গোরস্থানে গিয়েও শান্তি পাইলাম না, সেখানেও পুলিশ গিয়ে ধরে আনছে। গোরস্থানেও শান্তি নাই।

গৌরীপুর থানার ওসি দেলোয়ার আহম্মদ জানান, ১১০গ্রাম গাঁজাসহ জুয়েল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। রোববার তাকে আদালতে পাঠানো হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গোরস্থানে গিয়েও শান্তি পাইলাম না, গাঁজাসেবীর আক্ষেপ

আপডেট সময় ০৭:১৯:১২ অপরাহ্ন, রবিবার, ৩ জুন ২০১৮