ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কারাগারে অসুস্থ দীপু মনিকে নেওয়া হলো ঢামেকে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী

আফগানিস্তানের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক:

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে আট উইকেটে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করে ছয় উইকেটে ১৪৫ রান সংগ্রহ করে টাইগাররা। জবাবে ১৬ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে আফগানরা।

১৪৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি আফগানিস্তানের। সূচণালগ্নেই দুই উইকেট তুলে নিয়ে তাদের কাঁপিয়ে দেন দুই টাইগার পেসার আবু হায়দার রনি ও আবু জায়েদ রাহি। তবে বাংলাদেশের লড়াই বলতে সেই পর্যন্তই। পরে বোলার ও ফিল্ডারদের ব্যর্থতায় হারের মালা পরে মাঠ ছাড়তে হয় সফরকারীদের।

আফগানিস্তানের হয়ে হযরতউল্লাহ জাজাই করেন অপরাজিত সর্বোচ্চ ৬৯ রান। তাছাড়া মোহাম্মদ নবী ও শফিকুল্লাহ শাফাকের ব্যাট থেকে যথাক্রমে আসে ৩২ ও ২৮ রান। উভয় ব্যাটসম্যানই ম্যাচের শেষ পর্যন্ত অপরাজিত থাকেন।

এর আগে গা গরমের ম্যাচটি প্রতিকূল আবহাওয়ার কারণে মাঠে গড়াবে কিনা তা নিয়ে শঙ্কা জাগে। তবে বৃষ্টি থেমে গেলে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর শুরু হয় সেটি। এতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

তবে ইনিংসের গোড়াপত্তন করতে নেমে দলকে কাঙ্ক্ষিত শুরু এনে দিতে পারেননি সৌম্য সরকার ও লিটন দাস। মাঝপথে দলের হাল ধরেন মুশফিকুর রহিম ও সাকিব। শেষ দিকে সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেনের ব্যাটে চড়ে ১৪৫ রানের লড়াকু পুঁজি পায় সফরকারীরা।

দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন চোখের সংক্রমণ সেরে মাঠে ফেরা মোসাদ্দেক। এছাড়া মুশফিক ২৭, সাকিব ১৯ ও সাব্বির ১৮ রান করেন।

দুদলের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে আগামীকাল রোববার। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ৫ ও ৭ জুন। প্রতিটি ম্যাচই দেরাদুনের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে। সব ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কারাগারে অসুস্থ দীপু মনিকে নেওয়া হলো ঢামেকে

আফগানিস্তানের কাছে ৮ উইকেটে হারল বাংলাদেশ

আপডেট সময় ১০:৪৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ২ জুন ২০১৮