ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খালেদা জিয়ার কারামুক্তিতে বাধা নেই: জয়নুল আবেদীন

অাকাশ জাতীয় ডেস্ক:

খালেদা জিয়ার অন্যতম আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, কুমিল্লার দুই মামলায় খালেদা জিয়াকে গ্রেফতার দেখানো হয়েছিল। এখন তিনি এ দুই মামলায় জামিন পাওয়ায় তার কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই। সোমবার কুমল্লিার দুই মামলায় খালেদা জিয়া ৬ মাসের জামিনের পর তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, এখন যদি না সরকার অসৎ উদ্দেশ্যে অন্য মামলায় খালেদা জিয়াকে গ্রেফতার না দেখায়, তবে তার কারামুক্তিতে কোনো আইনগত বাধা থাকছে না। অপরদিকে মানহানির অভিযোগে নড়াইলে করা এক মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেছেন আদালত।

এদিকে খালেদা জিয়াকে দেয়া হাইকোর্টের জামিন আদেশ স্থগিত চেয়ে সোমবার দুপুরে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। স্থগিত আবেদনের পর চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী শুনানির জন্য মঙ্গলবার দিন ঠিক করেন।

সোমবার আদালতে খালেদা জিয়ার পক্ষে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, এজে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, অ্যাডভোকেট মাসুদ রানা, ব্যারিস্টার এহসানুর রহমান ও ব্যারিস্টার কায়সার কামাল।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তার সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ ও মো. বশির উল্লাহ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খালেদা জিয়ার কারামুক্তিতে বাধা নেই: জয়নুল আবেদীন

আপডেট সময় ০৭:২৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৮ মে ২০১৮