ঢাকা ০১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ডেসটিনি অবলুপ্ত প্রশ্নে হাইকোর্টের রুল আপিল বিভাগে স্থগিত

অাকাশ জাতীয় ডেস্ক:

ডেসটিনি-২০০০ লিমিটেড কোম্পানি অবসায়ন (অবলুপ্ত) চেয়ে হাইকোর্টের দেয়া রুল চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

এর আগে ১৫ মে ডেসটিনি ২০০০ লিমিটেড অবসায়নের (অবলুপ্ত) কেন আদেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে কয়েকজন শেয়ারহোল্ডার আবেদন করেন। ২১ মে চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ স্থগিত করেন।

একই সঙ্গে আবেদনটি শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। এর ধারাবাহিকতায় আবেদনটি আপিল বিভাগে শুনানির জন্য ওঠে। আবেদনকারীদের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ।

ডেসটিনি ২০০০ লিমিটেডকে নিবন্ধন দেয়া দফতর রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিস অ্যান্ড ফার্মসের (আরজেএসসি) পক্ষে ছিলেন আইনজীবী একেএম বদরুদ্দোজা।

পরে আইনজীবী একেএম বদরুদ্দোজা বলেন, হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে করা আবেদনের ওপর শুনানি নিয়ে আপিল বিভাগ আদেশ দিয়েছেন। হাইকোর্টের দেয়া রুল চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ।

আদালত সূত্র জানায়, কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠানে বিলম্ব মার্জনার অনুমতি চেয়ে এবং এজিএম আয়োজন বিষয়ে করা এক আবেদনের শুনানি নিয়ে অবসায়ন (অবলুপ্ত) প্রশ্নে হাইকোর্ট রুল দিয়েছিলেন।

আইনজীবী সূত্র বলেছে, ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত এজিএম না হওয়ার পরিপ্রেক্ষিতে ডেসটিনি ২০০০-এর পরিচালক লে. জেনারেল (অব.) হারুন অর রশীদ ও কয়েকজন শেয়ারহোল্ডার গত এপ্রিলে আবেদনটি করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেসটিনি অবলুপ্ত প্রশ্নে হাইকোর্টের রুল আপিল বিভাগে স্থগিত

আপডেট সময় ১০:৪০:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ মে ২০১৮