ঢাকা ০২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমি আমেরিকাবিরোধী নই, তবে নতজানুও হবো না: ইতালির প্রধানমন্ত্রী ধন্যবাদ বাংলাদেশ, আমাদের সমর্থনের জন্য : আলিসন বিলিয়ন ডলারের প্রতারণা: চীনা ধনকুবেরকে কারাদণ্ড দিল যুক্তরাষ্ট্র ট্রাইব্যুনালে আনা হয়েছে হাসানুল হক ইনুকে অ্যাম্বুলেন্সে ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?প্রশ্ন রাশেদ খানের চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল মাদ্রাসাসহ বেতন বঞ্চিত শিক্ষকদের সমস্যার সমাধান শিগগিরই : শিক্ষামন্ত্রী বৃহস্পতিবার শুরু এইচএসসি ও সমমান পরীক্ষা হজ শেষে দেশে ফিরেছেন ৭৭ হাজারের বেশি হাজি, মৃত্যু বেড়ে ৫৫

নির্বাচনে এমপিদের প্রচারণার সুযোগ দেওয়া বেআইনি: রিজভী

অাকাশ জাতীয় ডেস্ক:

একতরফা নির্বাচনের সরকারি বৈশিষ্ট্যকে অক্ষুণ্ন রাখতেই নির্বাচন কমিশন সিটি কর্পোরেশন নির্বাচনের আচরণ বিধিমালা সংশোধন করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, সিটি করপোরেশন নির্বাচনে সংসদ সদস্যদের প্রচারণার সুযোগ করে দিতে ইসির এই উদ্যোগ সম্পূর্ণ বেআইনি এবং সংবিধান পরিপন্থী। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এর আগে বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিটি কর্পোরেশন নির্বাচন আচরণ বিধিমালা সংশোধন বিষয়ক বৈঠক শেষে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, সংসদ সদস্যরা কোনো অফিস হোল্ড করেন না, সরকারি গাড়ি ব্যবহার করেন না, কিনে ব্যবহার করেন এবং তাদের সঙ্গে কোনো সরকারি কর্মকর্তাও যুক্ত নেই। যেহেতু তাদের পদ লাভজনক নয়, তাই তাদের নাম অতি গুরুত্বপূর্ণ পদ থেকে বাদ দেয়া হয়েছে। তারা প্রচারণায় অংশ নিতে পারবেন এবং এ সম্পর্কিত সংশোধনী কমিশন অনুমোদন করেছে।

এর প্রতিক্রিয়ায় রিজভী বলেন, সরকারকে অন্যায় সুবিধা করে দেয়ার জন্য এই কাজ করেছে নির্বাচন কমিশন। এতে মাঠ সমতল হওয়ার বদলে আরো অনেক উঁচু নিচু হয়ে গেলো। এর মাধ্যমে এমপিরা সেখানে প্রচারণা চালাবেন। তারা নিজেদের সকল ক্ষমতা প্রয়োগ করবেন। গাজীপুর সিটি এমপিরা প্রচারণা চালাতে না পারলেও অন্য জায়গায় করবে। এটি সম্পূর্ণ বেআইনী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমি আমেরিকাবিরোধী নই, তবে নতজানুও হবো না: ইতালির প্রধানমন্ত্রী

নির্বাচনে এমপিদের প্রচারণার সুযোগ দেওয়া বেআইনি: রিজভী

আপডেট সময় ০২:৫৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মে ২০১৮