ঢাকা ০১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় স্থানান্তরিত মির্জা আব্বাস আমার এলাকার হাসপাতাল নিজেই রোগীর মতো: রুমিন ফারহানা আওয়ামী লীগের আমলের হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে : আইনমন্ত্রী মার্কিন অবরোধের মধ্যেই হরমুজ পার হলো ইরানি জাহাজ ‘আওয়ামী লীগ আমলে বিসিএসে নিয়োগে দলীয়করণের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে’ ইউক্রেনকে আর বিনামূল্যে অস্ত্র দেবে না যুক্তরাষ্ট্র : জেডি ভ্যান্স হরমুজ নিয়ে এবার যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিল ইরান ২০০ কোটি ডলার ঋণ নাকি অনুদান, পররাষ্ট্র উপদেষ্টা বললেন ‘এখানে খোঁচাখুঁচির কিছু নাই’ হরমুজ প্রণালী ‘স্থায়ীভাবে’ খুলে দেওয়া হচ্ছে: ট্রাম্প ইরান যুদ্ধ একটি ‘ভুল’: ব্রিটিশ চ্যান্সেলর

হাসপাতালে কান্না করায় শিশুকে চড় মারলেন ডাক্তার

এই শিশুটিকেই চড় মারার অভিযোগ উঠেছে দন্ত চিকিৎসকের বিরুদ্ধে

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ছয় বছরের শিশু জাহ্নবীর দাঁতে ব্যথা। মা তাকে নিয়ে এসেছেন চিকিৎসকের কাছে। চিকিৎসক পরামর্শ দিলেন, ইঞ্জেকশন দিয়ে মাড়ি অবশ করে দাঁত তুলতে হবে। এ কথা শোনামাত্রই কান্না জুড়ে দেয় জাহ্নবী।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই চিকিৎসক দাঁত তোলার প্রস্তুতি শুরু করতেই ভয়ে কান্না শুরু করে শিশুটি। এসময় তাকে বোঝানো তো দূরের কথা, রেগে চড় মেরে বসেন ওই চিকিৎসক। অভিযোগ, দাঁত তোলার যন্ত্র দিয়েও শিশুটিকে মারধরও করা হয়।

বুধবার সকালে ঘটনাটি ঘটেছে কলকাতার রানিকুঠির এক ডেন্টাল ক্লিনিকে। ওই দন্তচিকিৎসকের আচরণে রীতিমতো হতবাক শিশুর মা ও দিদি। তারা ডেন্টাল ক্লিনিক কর্তৃপক্ষকে সঙ্গে সঙ্গে বিষয়টি জানান। খবর দেয়া হয় থানাতেও।

পুলিশ শিশুটির অভিভাবকদের সঙ্গে কথা বলার পাশাপাশি অভিযুক্ত চিকিৎসক রণদীপ সিংহকেও জিজ্ঞাসাবাদ করা হয়। শেষ পর্যন্ত থানায় অভিযোগ করেন নিগৃহীত শিশুর অভিভাবক। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ ওই চিকিৎসককে গ্রেফতার করে। বৃহস্পতিবার ওই চিকিৎসককে আদালতেও তোলা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় স্থানান্তরিত মির্জা আব্বাস

হাসপাতালে কান্না করায় শিশুকে চড় মারলেন ডাক্তার

আপডেট সময় ০৫:৩১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮