ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অষ্টমঙ্গলায় রাজ-শুভশ্রী, ভিডিও

বাঁয়ে রাজ-শুভশ্রী, ডানে শুভশ্রীর বাবা-মা ও দিদি

আকাশ বিনোদন ডেস্ক:

আংটি বদল হয়েছে অনেকটা চুপচাপ। কিন্তু বিয়ে ও বৌভাত হয়েছে ধুমধাম করে। রাজকীয়ভাবে। হবেই তো। এ যে টালিগঞ্জের পরিচালক ও অভিনেত্রীর বিয়ে বলে কথা!

তাদের বিয়ে সত্যিই রাজকীয় হয়েছে। বাওয়ালি রাজবাড়িতে ধুমধামের পরে এবার রাজার শহর বর্ধমানে চলছে উৎসব। কারণ সেখানে শুভশ্রীর বাবার বাড়ি।

রাজ ও শুভশ্রীর বিয়ের উৎসব এত দিন যা হয়েছে সব কলকাতা এবং উত্তর২৪পরগনায়। এবার শুভশ্রীর নিজের শহর বর্ধমানে চলছে মহোৎসব।

এর কারণও আছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বর্ধমান শহরের বাজে প্রতাপপুরের বাড়িতে পৌঁছেছেন নবদম্পতি। তবে রাজ-শুভশ্রী দুজনই বাড়িতে ঢোকার আগে শুভশ্রীদের পারিবারিক কালীমন্দিরে হাজির হন।

এদিকে শ্বশুরবাড়িতে নতুন দম্পতিকে অভ্যর্থনা জানানোর জন্য বাড়ির কাছে রাস্তার ধারে ওড়িশার বিশেষ ধরনের পোশাকে দাঁড়িয়েছিল ১৫ জন মেয়ে। বাড়িতে বর-বউকে বরণ করেন শুভশ্রীর মা বীনা গঙ্গোপাধ্যায়। রাতে এই বাড়িতেই ছিলেন রাজ-শুভশ্রী।

জানা গেছে, রাতে রাজের জন্য শুভশ্রীর মা বীনা নিজের হাতে পোলাও আর মাংস রান্না করেন। আর মেয়ে শুভশ্রীর জন্য ছিল তার প্রিয় লুচি আর নারকেল দিয়ে আলুর তরকারি।

সপ্তাহ দশেক আগে থেকেই পুরো বাড়ি সাজানো হয়েছে। শুক্রবার সকাল থেকেই শুরু হয়ে গেছে অষ্টমঙ্গলার রীতি পালন। সন্ধ্যায় শুভশ্রী আর রাজ চলে যাবেন বর্ধমান শহরের একটি বিলাসবহুল রিসোর্টে। সেখানেই অষ্টমঙ্গলার রিসিপশন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অষ্টমঙ্গলায় রাজ-শুভশ্রী, ভিডিও

আপডেট সময় ০৮:৪৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মে ২০১৮