ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা ‘রিফাইন্ড’ বা অন্য নামেও আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না : তথ্য উপদেষ্টা গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল রাজধানীর তিন সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক ১৩ পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করল বিরোধী দল ১১ বছর পর রায়, বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন

বরিশাল ডিসি অফিসের বারান্দায় দুই কিশোরী ধর্ষণ

অাকাশ জাতীয় ডেস্ক:

বরিশাল জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের বারান্দায় ভিক্ষুক দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। আর ভুক্তভোগী একটি কিশোরীর মা মামলা করার পর দুই জনকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার বরিশাল মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে ধর্ষিতা দুই কিশোরী জবানবন্দিও দিয়েছে। তারা জানায়, স্থানীয় দুই জন তাদেরকে তিনটি জায়গায় নিয়ে গিয়ে দুই দফা ধর্ষণ করে। এক পর্যায়ে তারা পালিয়ে গেলে আবার ধরে নিয়ে ডিসি কার্যালয়ের ভেতর নিয়েও ধর্ষণ করা হয়

মামলার বাদী তার এজাহারে লিখেছেন, তার বাকপ্রতিবন্ধী ও তার বান্ধবী ১৪ মে রাত সাড়ে ১১ টায় নগরীর গীর্জামহল্লায় ঘোরাঘুরি করছিল। এ সময় দুই জন তাদেরকে ধাওয়া করে নগরীর ছয় নং ওয়ার্ডের শিশু পার্কের দিকে নিয়ে যায়।

পরে সেখান থেকে আসামিরা ওই দুই কিশোরীকে মোটর সাইকেলে করে পলাশপুরের উত্তরা হাউজিং এর শানুর ফাঁকা মাঠে নিয়ে যায়। সেখানে রাতে দুই কিশোরীকে ধর্ষণ করা হয়।

এক পর্যায়ে কিশোরীরা দুটি পালিয়ে লঞ্চ ঘাটে চলে যায়। কিন্তু তাদেরকে সেখান থেকেও ধরে নিয়ে ধাওয়া করে জেলা প্রশাসক কার্যালয়ের উত্তর পাশের ভবনের নিচে বারান্দায় নিয়ে যায়। রাত তিনটা থেকে ফের ওই বারান্দায় দুই কিশোরীকে ধর্ষণ করা হয়।

১৫ এই ঘটনায় মামলার পর কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম দুই ঘণ্টার অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে।

১৬ মে আটক দুইজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠান বিচারক। পরে বৃহস্পতিবার দুই কিশোরীর জবানবন্দি গ্রহণ করে আদালত। এ সময় তারা আদালতে ঘটনার বর্ণনা দেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

বরিশাল ডিসি অফিসের বারান্দায় দুই কিশোরী ধর্ষণ

আপডেট সময় ১১:২৪:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মে ২০১৮