ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালি ঝুঁকিমুক্ত করতে যৌথভাবে মাইন সরাবে ফ্রান্স-ওমান চীনের কাছ থেকে বাংলাদেশ ঋণের আশ্বাস পেয়েছে কি, প্রশ্ন রুমিন ফারহানার ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে ফের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫ বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য : মাহদী আমিন অপপ্রচার ও ‘অপরাজনীতি’ বন্ধের দাবিতে সাভারে যুবদলের বিক্ষোভ চুরি করতে গিয়ে বৃদ্ধাকে গলা কেটে হত্যা ব্রাজিলের সংবাদ মাধ্যমে বাংলাদেশে ফুটবল উন্মাদনা মেহেরপুর সীমান্তে সাতজনকে পুশইনের চেষ্টা বিএসএফের জুলাইয়ে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা এনসিপির ডেঙ্গু প্রতিরোধে মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’ পালন করা হবে: আবদুস সালাম

উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই: নাসিম

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। তার নেতৃত্বে জঙ্গি দমনে সাফল্য এবং আর্থ-সামাজিক উন্নয়ন ইতিহাসের বিরল ঘটনা।

মঙ্গলবার বিকালে সিরাজগঞ্জ শহরের উপকণ্ঠ শিয়ালকোলে নির্র্মাণাধীন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও ৫শ’ শয্যা হাসপাতালের নির্মাণ কাজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

জঙ্গি দমন এবং উন্নয়নের স্বার্থে আবারও শেখ হাসিনাকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, উন্নয়ন এবং ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করে আগামীতেও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করবে।

খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অহেতুক অভিযোগ করা বিএনপির পুরনো অভ্যাস। খুলনায় সুষ্ঠু নির্বাচন হয়েছে। জনগণের রায় আওয়ামী লীগ মেনে নেবে।

তিনি মঙ্গলবার দিনভর তার নির্বাচনী এলাকা কাজীপুর ও সিরাজগঞ্জের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একদিকে মহাকাশে বাংলাদেশ স্থান করে নিয়েছে, অপরদিকে দেশের তৃণমূলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।

এ সময় মন্ত্রী নির্মাণাধীন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্মাণ কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

তিনি সকালে কাজীপুরে স্বাধীনতা স্কয়ার নির্মাণ কাজ পরিদর্শন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, ঢেকুরিয়া-রতনকান্দি জেসি রোড প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, ৪৬৫ কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বিভাগের বাস্তবায়নাধীন নদী তীর সংরক্ষণ প্রকল্প কাজ পরিদর্শন, নির্মাণাধীন মেডিকেল এ্যাসিটেন্ট ট্রেনিং স্কুল এফডব্লিউভিটিআই প্রকল্প কাজ পরিদর্শন ও শেখ হাসিনা নার্সিং কলেজের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

এ সময় জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল হামিদ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আজিম, এইচইডি’র নির্বাহী প্রকৌশলী জাকির হোসেনসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালি ঝুঁকিমুক্ত করতে যৌথভাবে মাইন সরাবে ফ্রান্স-ওমান

উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই: নাসিম

আপডেট সময় ০৯:৪২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মে ২০১৮