ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নির্বিচার গুলিতে ৫২ ফিলিস্তিনি নিহত, আহত ২০০০

ফিলিস্তিনিদের বিক্ষোভে ইসরাইলি সেনাদের হামলার দৃশ্য

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফিলিস্তিনের গাজা সীমান্তে বিক্ষোভকারীদের ওপর ইসরাইলের সেনাদের নির্বিচার গুলিবর্ষণে অন্তত ৫২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ভূমি দিবস উপলক্ষে গত ছয় সপ্তাহ ধরে গাজায় ইসরাইলবিরোধী যে বিক্ষোভ চলছে তারই ধারাবাহিকতায় সোমবার বাইতুল মোকাদ্দাসে মার্কিন দূতাবাস খোলার দিনে এ ভয়াবহ হামলা চালানো হলো।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এ পর্যন্ত অন্তত ৫২ ফিলিস্তিনি নিহত হওয়া ছাড়াও প্রায় ২০০০ জন আহত হয়েছেন। গাজা সীমান্তজুড়ে অবস্থান নেয়া দখলদার ইসরাইলি স্নাইপাররা এ হত্যাকাণ্ড চালিয়েছে। নিহত ফিলিস্তিনিদের মধ্যে ১৪ বছর বয়সী এক শিশুও রয়েছে।

নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়ার লক্ষ্যে গত ৩০ মার্চ থেকে ভূমি দিবস পালন করছেন ফিলিস্তিনিরা। তখন থেকে এ পর্যন্ত ইসরাইলি সেনারা গুলি করে ৯৬ ফিলিস্তিনিকে হত্যা করেছে।

আন্তর্জাতিক অঙ্গনে এ হত্যাকাণ্ডের তীব্র সমালোচনা হলেও ইসরাইলের প্রধান পৃষ্ঠপোষক মার্কিন সরকার ফিলিস্তিনিদের ওপর চালানো এ বর্বরোচিত গণহত্যাকে সমর্থন করেছে।

কুদস দখলদার ইসরাইলি সেনারা গাজা সীমান্তকে সামরিক এলাকা হিসেবে ঘোষণা করেছে। সোমবার আরও পরে অধিকৃত বায়তুল মোকাদ্দাস শহরে মার্কিন দূতাবাস খোলার কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নির্বিচার গুলিতে ৫২ ফিলিস্তিনি নিহত, আহত ২০০০

আপডেট সময় ০৭:৪৪:২৩ অপরাহ্ন, সোমবার, ১৪ মে ২০১৮