ঢাকা ১০:১৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর পল্টন মডেল থানার দৈনিক বাংলার মোড়ে সিটি করপোরেশনের আবর্জনা বহনকারী গাড়ির ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার নাম মোহাম্মদ বাদশা মিয়া (৫৫)।

আজ শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ তার লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রেখেছে।

নিহত বাদশা মিয়ার ছেলে মিলন দৈনিক আকাশকে বলেন, শনিবার বিকাল চারটার সময়ে দৈনিকবাংলার মোড়ে তার বাবা বাদশা মিয়া দাঁড়িয়েছিলেন। ওই সময়ে ঢাকা সিটি করপোরেশনের একটি গাড়ি তার পায়ের ওপর দিয়ে চলে যায়। এতে তিনি মাথায় আঘাত পান ও নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে সাতটার সময়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বাদশা মিয়া রাজধানীর উত্তরা থানার জয়নাল মার্কেটের পেছনে পরিবারের সঙ্গে বসবাস করতেন। তিনি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার মৃত জিন্নাত আলীর ছেলে।

পল্টন মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক জাহিদ দৈনিক আকাশকে বলেন, এ ধরনের খবর আমি এখনও শুনি নাই। তবে খোঁজ খবর নিচ্ছি।

Tag :
আপলোডকারীর তথ্য

দুর্গাপূজার আনন্দে ধুনুচি নাচ আর বিয়ের প্রস্তুতিতে মিমি

সিটি করপোরেশনের গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত

আপডেট সময় ১০:২২:১১ অপরাহ্ন, শনিবার, ১২ মে ২০১৮