ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজকে ভুলে থাকার চেষ্টায় মিমি

আকাশ বিনোদন ডেস্ক:

সাতপাকে বাঁধা পড়লেন পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শুক্রবার দক্ষিণ ২৪পরগনার বাওয়ালি রাজবাড়িতে বসেছিল বিয়ের আসর। অবশেষে চার হাত এক হল।

রাজ-শুভশ্রীর সম্পর্ক নিয়ে অনেক জলঘোলা হয়েছিল। রাজ চক্রবর্তীর সঙ্গে এর আগে অভিনেত্রী মিমি চক্রবর্তীর দীর্ঘ সম্পর্ক ছিল। কিন্তু তাদের ব্রেকআপ হয়ে যায়। কিন্তু সাবেক প্রেমিক রাজের বিয়ের দিন ঠিক কী করছিলেন মিমি?

সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করে মিমি লেখেন, ‘টু মাইসেল্ফ’। ছবিতে দেখা যাচ্ছে, বাড়ির বারান্দায় বসে বই পড়ছেন নায়িকা। সামনে চা, জলের বোতল।

ছবিটি নিয়েই এখন নতুন জল্পনা শুরু হয়েছে টলিপাড়ায়। অনেকে বলছেন, রাজ-শুভশ্রীর বিয়ের দিনে মন ভালো নেই মিমির। তাই রাজকে ভুলতেই নিজের সঙ্গে সময় কাটাচ্ছেন।

আবার কারও মত, মিমির জীবন থেকে রাজ চ্যাপ্টার ভ্যানিশ হয়ে গেছে। পুরনো ঘটনা তিনি আর মনে রাখতে চান না। তবে কোনটা সত্য! তা নিয়ে অবশ্য মুখ খোলেননি মিমি।

জানা গেছে, বাওয়ালি রাজবাড়ির অতিথি তালিকায় মিমির নাম ছিল না। এমনকী আগামী ১৩ মে রাজ-শুভশ্রীর রিসেপশনেও মিমি থাকবেন কিনা তা জানা নেই। কিন্তু রাজের বিয়ের দিনটা নিজেকে সময় দিলেন মিমি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজকে ভুলে থাকার চেষ্টায় মিমি

আপডেট সময় ০৩:৫১:২৪ অপরাহ্ন, শনিবার, ১২ মে ২০১৮