ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের সঙ্গে প্রতারণা করলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন:শফিকুর রহমান ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ : সড়ক প্রতিমন্ত্রী শিশু যৌন নিপীড়নের দায়ে যুক্তরাজ্যে ৩ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগপত্র ব্যবসা-বাণিজ্যে এআই ও ব্লকচেইনের ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ বাংলাদেশ-চীন সম্পর্ক এখন ইতিহাসের অন্যতম সেরা পর্যায়ে: রাষ্ট্রদূত আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার সারাদেশে ১০টি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে চুক্তি থেকে সরে দাঁড়াল ইরান মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের রাজনীতির মূল লক্ষ্য: স্বরাষ্ট্রমন্ত্রী কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না: কৃষিমন্ত্রী

হয়েই গেল রাজ-শুভশ্রীর বিয়ে

আকাশ বিনোদন ডেস্ক:

অবশেষে ধরা দিলো সেই মুহূর্ত। দীর্ঘ প্রতিক্ষা, জল্পনা— সবকিছুর অবসান ঘটিয়ে বিয়েটা করেই ফেললেন পরিচালক রাজ চক্রবর্তী এবং অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

দক্ষিণ ২৪ পরগনার বাওয়ালি রাজবাড়িতে দুই বাড়ির সদস্যদের উপস্থিতিতেই হল এই মেগা বিয়ে।

শুভশ্রী আগেই জানিয়েছিলেন বিয়ের দিন লাল বেনারসী, সোনার গয়না, চন্দনে সাবেকি সাজবেন তিনি। কথা মতোই সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন ওয়্যারেই সেজেছিলেন কনে।

রাজের পরনে ছিল সবুজ পাঞ্জাবী। শুভদৃষ্টি, সাতপাক, মালাবদল, সিঁদুরদান— সব বাঙালি রীতি মেনেই বিয়ে করলেন এই তারকা জুটি। অতিথিদের জন্য ছিল ভোজের বিশাল আয়োজন।

তবে এখনও পর্যন্ত টলি তারকাদের এই বিয়েতে দেখা যায়নি। ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদেরই নিয়ে গিয়েছে গঙ্গোপাধ্যায় এবং চক্রবর্তী পরিবার। আগামী ১৩ই মে আরবানায় রিসেপশন। সেখানে উপস্থিত থাকবেন টলিমহলের প্রায় সব তারকাই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের সঙ্গে প্রতারণা করলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন:শফিকুর রহমান

হয়েই গেল রাজ-শুভশ্রীর বিয়ে

আপডেট সময় ০৯:০০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ মে ২০১৮