ঢাকা ০৫:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আগুনে পুড়ছেন বৃদ্ধা, না বাঁচিয়ে ছবি তুলছেন প্রতিবেশীরা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বৃদ্ধার শরীরে আগুন লেগেছে। এ দৃশ্য দেখে প্রতিবেশীরা এগিয়ে এলেও তাকে উদ্ধারের কোনো চেষ্টা করা হয়নি। বরং সবাই ব্যস্ত ছিলেন ছবি তোলার জন্য।

বৃহস্পতিবার সকালে কলকাতার উলুবেড়িয়ার খলিশানি রামনগরে এমন ঘটনা ঘটেছে। পুলিশের ধারণা, অবসাদে শরীরে আগুন লাগিয়ে ওই বৃদ্ধা আত্মহত্যা করেছেন।

নিহতের পরিবারের অভিযোগ, ভোর ৫টা নাগাদ ধোঁয়া দেখা গিয়েছিল ছাদে। প্রতিবেশীদের চিৎকারে পরিবারের লোকজন ছাদে উঠে দেখেন পুড়ে কালো হয়ে গেছেন মিনা পাজা (৬৫)। কিন্তু তাকে উদ্ধার না করে পাড়ার কয়েকজন যুবক মোবাইলে মিনা দেবীর পুড়ে যাওয়ার ছবি তুলে রেখেছিলেন।

বড় বউমা পাপড়ি পাজা বলেন, ভোরে প্রথম ছাদে উঠে দেখি অনেকে ছবি তুলছেন। তারা তো এগিয়ে আসতে পারতেন। ছবি না তুলে তারা তো গিয়ে বাঁচানোর চেষ্টা করতে পারতেন।

পরিবারের দাবি, মাস ছয়েক আগে মৃত্যু হয়েছে মিনা দেবীর স্বামী কাশীনাথ পাজার। তার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন মিনা দেবী। শারীরিক অসুস্থতাও ছিল। সে কারণে এর আগে দুবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি।

পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্ত শুরু করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

আগুনে পুড়ছেন বৃদ্ধা, না বাঁচিয়ে ছবি তুলছেন প্রতিবেশীরা

আপডেট সময় ১২:৩৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ মে ২০১৮