ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী: প্রধানমন্ত্রী বড় ভাইকে দাফনের কয়েক ঘণ্টা পরেই ছোট ভাইয়ের মৃত্যু কারাগারে অসুস্থ দীপু মনিকে নেওয়া হলো ঢামেকে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে ২ শ্রমিক নিহত আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন

আলবদর রিয়াজ উদ্দিন ফকিরের মৃত্যুদণ্ড

অাকাশ জাতীয় ডেস্ক:

একাত্তরে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে ময়মনসিংহের ফুলবাড়ীয়ার রিয়াজ উদ্দিন ফকিরের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।

একাত্তরে যুদ্ধের সময় হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন ও ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধের পাঁচটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে রিয়াজউদ্দিন ফকিরের বিরুদ্ধে।

ট্রাইব্যুনাল জানায়, আজ রিয়াজের মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছে। ২০১০ সালে ট্রাইব্যুনাল গঠনের মধ্য দিয়ে একাত্তরের যুদ্ধাপরাধের বিচার শুরুর পর এটি হচ্ছে ৩২তম রায়।

এ মামলায় ট্রাইব্যুনালে আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর ঋষিকেষ সাহা। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন। এর আগে ২১ মার্চ যুক্তিতর্ক শেষে রায়ের জন্য সিএভি (রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ) রাখেন।

আসামি রিয়াজউদ্দিন ফকির গ্রেফতার হয়ে আছেন কারাগারে। এ মামলায় প্রাথমিকভাবে তিনজনের বিরুদ্ধে তদন্ত শুরু হলেও অভিযোগ গঠনের আগে গ্রেফতারকৃত আসামি আমজাদ আলী কারাগারে অসুস্থ হয়ে মারা গেলে তার নাম মামলা থেকে বাদ দেয়া হয়।

আরেক আসামি ওয়াজউদ্দিন পলাতক অবস্থায় মারা যান। অভিযোগ গঠনের পর তার মৃত্যুর বিষয়টি জানানো হলে ট্রাইব্যুনাল তার নামও বাদ দেন।

২০১৬ সালের ২১ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে দেয়া অভিযোগপত্রে এ মামলার আসামিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়। একই বছরের ১১ ডিসেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার বিচার শুরু করেন ট্রাইব্যুনাল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী: প্রধানমন্ত্রী

আলবদর রিয়াজ উদ্দিন ফকিরের মৃত্যুদণ্ড

আপডেট সময় ১২:৫২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মে ২০১৮