ঢাকা ০২:৪২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউজার্সির গভর্নর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন বিরোধীদলের নেতা এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী: প্রধানমন্ত্রী বড় ভাইকে দাফনের কয়েক ঘণ্টা পরেই ছোট ভাইয়ের মৃত্যু কারাগারে অসুস্থ দীপু মনিকে নেওয়া হলো ঢামেকে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হিজবুল্লাহর ২০০ মিটার দীর্ঘ সুড়ঙ্গ ধ্বংসের দাবি ইসরায়েলের একাত্তরের ভূমিকার জন্য একবারও ক্ষমা চাইলেন না: জামায়াতকে মির্জা ফখরুল

মালয়েশিয়ায় মাহাথিরের জয়

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মালয়েশিয়ার জাতীয় নির্বাচনে জয়লাভ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। তবে আনুষ্ঠানিকভাবে এ নির্বাচনি ফলাফল এখনো ঘোষণা করা হয়নি।

নির্বাচিত হলে তিনি হবেন বিশ্বের সবচেয়ে বেশি বয়সে নির্বাচিত প্রধানমন্ত্রী। সংবাদ মাধ্যমটি জানায়, মাহাথির মোহাম্মদ দাবি করেছেন তিনি ১১২টি আসনে জয়লাভ করেছেন। কিন্তু নির্বাচন কমিশন সেটি প্রকাশে বিলম্ব করছে।

সংসদের ২২২ আসনে প্রতিনিধি নির্বাচনে বুধবার ভোট নেয়া হয় মালয়েশিয়ায়। প্রধানমন্ত্রী পদে মাহাথিরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক।

প্রতিবেদনে বলা হয়, মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন পাকাতান হারপান জোট এগিয়ে আছে। বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাক নেতৃত্বাধীন বারিসান ন্যাসিওনাল জোটকে জোহর, সাবাহ ও নেগেরি সেমবিলানে হারিয়েছে তার দল।

প্রায় দেড় কোটি ভোটার স্থানীয় সময় সকাল আটটা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট দেয়। সকাল নয়টায় নিজের আসনে ভোট দিয়েছেন নাজিব।

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে আধুনিক মালয়েশিয়ার স্থপতি বলা হয়। তিনি ১৯৮১ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। তার নেতৃত্বে ক্ষমতাসীন দল ইউএমএনও টানা পাঁচবার নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে। এশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন তিনি। টানা ২২ বছর পর ২০০৩ সালের ৩০ অক্টোবর তিনি স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেন।

সাবেক দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশনকে এ নির্বাচনে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন মাহাথির মোহাম্মদ। বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাকের কর্মকাণ্ডে হতাশ হয়ে ২০০৩ সালে এ দল থেকে পদত্যাগ করেছিলেন মাহাথির। সেখান থেকে পদত্যাগের পর মাহাথির নিজেই একটি রাজনৈতিক দল গঠন করেন। সে দল সরকার বিরোধী জোটে যোগ দেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার

মালয়েশিয়ায় মাহাথিরের জয়

আপডেট সময় ১১:১১:৫৯ অপরাহ্ন, বুধবার, ৯ মে ২০১৮